আসুন আজ থেকে হাঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়তি ওজন, স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হূদেরাগ এমনকি ক্যানসার—সব ভয়ানক রোগের পেছনেই রয়েছে কায়িক শ্রমহীনতা।একবার নিজেকে প্রশ্ন করুন, শেষ কবে একটানা অনেকক্ষণ হেঁটেছেন; গাড়ি বা রিকশা ছেড়ে দিয়ে নিজের পা দুটি ব্যবহার করেছেন। মনে করে দেখুন, কত বছর আগে শেষ ফুটবল বা ব্যাডমিন্টন খেলেছিলেন।আজ বাড়ি থেকে বেরিয়েই না হয় খানিকটা হেঁটে, অন্তত ১৫ বা ২০ মিনিটের দূরত্বে গিয়ে যানবাহনে চাপুন। অফিস থেকে ফেরার সময় খানিকটা হেঁটে বাড়ি ফিরুন। যথাসম্ভব লিফট ও চলন্ত সিঁড়ি এড়িয়ে চলুন। যতটা পারেন, সিঁড়ি বেয়ে ওঠানামা করুন।রোজ না পারলেও সপ্তাহে অন্তত তিন দিন, ৩০ থেকে ৪৫ মিনিট পার্কে বা খোলা জায়গায় গিয়ে জোরে জোরে হাঁটুন। সম্ভব না হলে বাড়িতে অন্তত ১০ মিনিট ট্রেডমিলে হাঁটুন কিংবা বাসার ছাদে বা বারান্দায় দাঁড়িয়ে ২৫ মিনিট জগিং করুন।রোজকার বাজারের দায়িত্বটা না হয় উপভোগই করলেন। রোজ সকালে হেেঁট পাড়ার বাজারে যান, হেেঁট হেেঁট বাজার ঘুরে তদারকি করে তবেই কিনুন আর তারপর হেেঁটই বাড়ি ফিরুন।টিভি দেখে, টেলিফোনে কথা বলে, কথা-কাটাকাটি করে, খোশগল্প করে প্রতিদিন কত সময়ই না আমরা নষ্ট করি। এর অর্ধেকটা সময়ও যদি একটু কায়িক পরিশ্রম করি, তবে শরীরটা সুস্থ ও রোগহীন থাকত। তাই আসুন, আজ থেকেই হাঁটি।