আসুন ইংরেজি শিখি: ZU মেথড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবার ক্লাসে ঢুকে তিনি দেখলেন বেশ কয়েকজন ক্যাডেট অনুপস্থিত। তিনি ফর্ম লিডারকে ক্যাডেটদের ডেকে আনতে পাঠালেন। ক্যাডেটরা আসার পর তিনি রাগত স্বরে বললেন, ‘ইউর টিচার ইজ ক্লাসরুম, বাট ইউ আর টয়লেট, নেক্সট টাইম নো টয়লেট, নো টয়লেট।’স্যার মোটামুটি তাঁর ইংরেজি ভাষার প্রয়োগ সব জায়গায় করে থাকেন। একবার আমাদের জনৈক ক্যাডেট সকালের ব্রেকফাস্টে একটু লেট করল। স্যার ওকে লেট করার কারণ জিজ্ঞেস করলে ও উত্তর দিল যে ওর জন্ডিস। স্যার তারপর ওর ড্রেসের দিকে তাকিয়ে বললেন, ‘ইউর ড্রেস কন্ডিশন ইজ নট গুড, হোয়াই?’ক্যাডেট: ‘স্যার, জন্ডিস।’ স্যার তখন বললেন, ‘ইউ আর জন্ডিস, বাট ইউর ড্রেস ইজ নট জন্ডিস।’স্যারের আরও কিছু ভয়াবহ ইংরেজি না বলে পারছি না। যেমন ক্লাসে এক ক্যাডেটকে তিনি জিজ্ঞেস করেছিলেন, ‘ক্যাডেট, হোয়ার ইজ ইউর বার্থ ডে?’যার মানে তোমার জন্মদিন কবে।ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। কয়েক বছর আগের ঘটনা। জনৈক স্যার ক্লাস নিচ্ছেন। হঠাৎ পিয়ন এসে খবর দিল, ‘স্যার, আপনার ছেলে হয়েছে।’ স্যার তখন চরম উত্তেজনা আর আবেগের বশে বলেই ফেললেন, ‘আলহামদুলিল্লাহ। ক্রেডিট গোজ টু অল দ্য ক্যাডেটস।’ক্লাসে তুমুল হাসির ঝড় বয়ে যাওয়ার পর একজন ক্যাডেট বলল, ‘স্যার, খাওয়াবেন না?’ স্যার তখন আরেক দফা তাঁর বিখ্যাত ইংরেজি ভাষায় বললেন, ‘ওকে ওকে, আই উইল ইট ইউ।’পাঠক, নিশ্চয়ই হাসি থামাতে পারছেন না। যদি হাসি থামাতে পারেন, তবে আরও কিছু ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের এই স্যার টুকটাক ইংরেজি বলার চেষ্টায় সব সময় ব্যস্ত। ক্লাসে ঢুকে তিনি প্রথম যে কাজটি করেন তা হলো, ভালো করে লক্ষ করেন ক্লাসের ফ্যান, লাইট অন আছে কি না। যদি না থাকে, তাহলে একমুহূর্তে তাঁর বিখ্যাত ইংরেজি প্রয়োগ করে বলেন, ‘ফর্ম লিডার, বার্ন দ্য লাইট, রাউন্ড দ্য ফ্যান।’ যার অর্থ—ফর্ম লিডার, লাইট জ্বালাও, ফ্যান ছাড়ো।পরীক্ষার সিলেবাসজনিত জটিলতায় একবার স্যারের মুখোমুখি হলে তিনি বলেছিলেন, ‘আই অ্যাম ক্লিয়ার, ইউ আর ডাউট, ইউর বুক ইজ দ্য সিলেবাস, ফোর ইজ দ্য নাম্বার, এক্সাম ইজ ৭৫ মার্কস, টাইম ইজ টু আওয়ার।’একবার ক্লাসে ঢুকে তিনি দেখলেন খুব হইচই হচ্ছে। মাঝখান থেকে কেউ শিস বাজালে তা স্যারের কানে যায়। তিনি তখন কমান্ডের স্টাইলে বললেন, ‘হু ইজ শিসিং?’আমরা মোটামুটি আড়ালে কিংবা প্রকাশ্যে স্যারের এই ইংরেজি প্রয়োগ করতাম। যেমন ক্লাসে ঢোকার সময় বলতাম, ‘স্যার, আই কাম?’স্যার উত্তর দিতেন, ‘ইয়েস, ইউ কাম।’আমরা স্যারের এই অভিনব ইংরেজিকে নাম দিয়েছিলাম ZU মেথড। কারণ, স্যারের নামের সংক্ষিপ্ত ভার্সন ছিল এই শব্দ দুটি। আমাদের অত্যাচারে স্যার একবার খেপে গিয়ে বলেছিলেন, ‘ক্যাডেট, ফর ইউর টরচার মাই ব্যাকবোন ইজ অন দ্য ওয়াল।’অর্থাৎ, তোমাদের অত্যাচারে আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে।জনৈক ক্যাডেটের মন খারাপ। স্যার ক্লাসে এসে মন খারাপের কারণ জিজ্ঞেস করলেন। ক্যাডেট বলল, তার বাবা অসুস্থ। স্যার ক্যাডেটকে সান্ত্বনা দিয়ে বললেন, ‘মে হিজ সোল রেস্ট ইন পিস।’ক্যাডেট কলেজ সোসাইটিতে বহুল প্রচলিত একটা জোকস বলি। বিবর্তনের ধারায় সত্যি ঘটনা অনেক অংশেই পরিবর্তিত হয়ে গেছে। (কারণ, একাধিক জায়গায় একাধিক রকম কাহিনি শোনা।)জনৈক ক্যাডেটের সঙ্গে স্যার কথা বলছেন। মাঝখানে অন্য একজন নাক গলানোয় স্যার বলেছিলেন, ‘আই টক ইউ, ইউ টক, হোয়াই আর ইউ মিডল টক?’এখনো মাঝেমধ্যে মন খারাপ থাকলে স্যারের কথা মনে করার চেষ্টা করি। স্যারের ইংরেজিগুলো মনে করে চাপা হাসির আড়ালে মাপা কান্না লুকাই। বেঁচে থাকুন আমাদের প্রিয় স্যার। বেঁচে থাকুক তাঁর এই অভিনব ZU মেথড।