আসুন জাওয়াদের পাশে দাঁড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর বয়সেই হাড়ের (বোনমেরো) ক্যানসারের মতো কঠিন রোগে ভুগছে শিশু রেহমান আল-জামি জাওয়াদ। গত বছরের মে মাসে ক্যানসার শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত দেশে ও ভারতে চিকিৎসাবাবদ প্রায় ২০ লাখ টাকা খরচ হয়েছে। চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুরের ‘কে কে উইম্যান্স অ্যান্ড চিলড্রেন হসপিটাল’ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জাওয়াদের পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় ৪০ লাখ টাকার মতো খরচ হবে বলে জানায়। কিন্তু জাওয়াদের বাবা চট্টগ্রাম বন্দরের নিরীক্ষা সহকারী মো. দিদারুল আলমের এই টাকা জোগাড় করার সামর্থ্য নেই। এই বিপুল পরিমাণ টাকা জোগাড় করতে সহূদয়বান ব্যক্তিদের আকুতি জানিয়েছেন শিশুটির পরিবার। তাকে সাহায্য করতে পারবেন এই ঠিকানায়, মো. দিদারুল আলম, হিসাব নম্বর: ১০০২৪৪৭১, সোনালী ব্যাংক লিমিটেড, বন্দর শাখা, বন্দর ভবন, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।