তারুণ্য-এর তৃতীয় সংখ্যা বের হবে। আগ্রহী বন্ধুদের কাছ থেকে লেখা চাচ্ছি। গল্প, কবিতা, ভ্রমণকাহিনি, ছড়া, স্মৃতিকথা, নিজের স্বপ্নের কথা ইত্যাদি যেকোনো বিষয় নিয়ে আপনারা লেখা পাঠাতে পারেন। শব্দ সংখ্যা? ওটা নিয়ে না ভাবলেও চলবে। ভালো লেখাই ছাপা হওয়ার প্রধান মাপকাঠি। বন্ধুসভার বন্ধুদের বাইরেও পাঠক বন্ধুরা লেখা পাঠাতে পারেন। লেখা পাঠাতে হবে বন্ধুসভার ই-মেইলে। লেখা পাঠাতে হবে আগস্ট মাসের মধ্যে।
আমাদের লেখার ইসকুলের প্রথম আসর বসছে ২৩ আগস্ট, শনিবার, বন্ধুসভা কক্ষে। আগ্রহীদের বিকেল চারটার মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। এ ব্যাপারে খোঁজখবরের জন্য মাসুম বিল্লাহ্র সঙ্গে (০১৯১১৭৮৫৪২১) যোগাযোগ করা যাবে। প্রথম আসরে লেখক হিসেবে উপস্থিত থাকবেন, লেখক আখতার হুসেন। তিনি বলবেন শিশু-কিশোরদের গল্প নিয়ে।
ঢাকার বাইরের বন্ধুসভাগুলোতে তারুণ্য-এর দ্বিতীয় সংখ্যাটি পাঠানো হয়েছে। যাঁরা এখনো পাননি, তাঁরা আমাদের জানাতে পারেন। আমরা সেটা পাঠানোর ব্যবস্থা করব। বন্ধুসভার কার্যকরী কমিটির কিছুটা পরিবর্তন (পদ-বিন্যাস) করা হয়েছে। যাদের কমিটি আছে, তাদেরকে কমিটির পদবিন্যাস ঠিক করে নেওয়ার জন্য অনুরোধ করছি। বেশ কয়েকটি পদ পরিবর্তন করা হয়েছে। কার্যকরী কমিটিতে সাধারণ সদস্য পদ থাকছে না। এ ব্যাপারে কিছু জানার থাকলে, অনিক সাহার সঙ্গে (০১৭১৬০৯৯০১১) যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।
ঢাকার বাইরে যাঁরা বন্ধুসভা করতেন, তাঁরা অনেকেই এখন ঢাকায় স্থায়ীভাবে আছেন। তাঁদেরকে মহানগরের বিভিন্ন বন্ধুসভায় যোগ দিতে বলি। এ ব্যাপারে আগামী ২০ আগস্ট প্রথম আলো অফিস, কারওয়ান বাজারে বন্ধুসভার কক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরের বন্ধুরা চলে আসুন বিকেল চারটায়। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ওমর ফারুকের সঙ্গে (০১৭৩৮৪২৪২২৮) যোগাযোগ করতে পারেন।
নির্বাহী সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ