আসুন, সোনিয়ার পাশে দাঁড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রী সোনিয়া আক্তার (১২) ‘উইলসন ডিজিজ’ নামের একটি জটিল রোগে ভুগছে। এই রোগে আক্রান্ত হয়ে প্রায় দেড় বছর ধরে কথা বলতে পারছে না সে। এর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। যা সোনিয়ার রিকশাচালক বাবা আব্দুস সালামের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। অর্থাভাবে মেয়েকে নিয়মিত ওষুধ খাওয়াতে পর্যন্ত পারছেন না তিনি। মেয়ের চিকিৎসার জন্য সালাম সমাজের সর্বস্তরের মানুষের সাহায্য কামনা করেছেন।
এই রোগে আক্রান্ত হওয়ার আগে সোনিয়া শাহ আমানত সিটি মডেল স্কুল ও কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।
সাহায্য পাঠানোর ঠিকানা: অ্যাকাউন্ট নম্বর ২২৪০, কৃষি ব্যাংক, দারোরা বাজার শাখা, মুরাদনগর, কুমিল্লা ও মুঠোফোন নম্বর ০১৮৩২২২৪৭৫৯। বিজ্ঞপ্তি।