আসুসের আইসকুল প্রযুক্তির ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তিবাজারে এসেছে আসুসের কোরআই-৫ ল্যাপটপ। বিশেষ বৈশিষ্ট্য হলো, আইসকুল প্রযুক্তি। এই ল্যাপটপটি চলে শব্দহীনভাবে। পাওয়া যায় দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের সুবিধা। একই সঙ্গে দীর্ঘক্ষণ ব্যবহারের পরও ল্যাপটপের বিভিন্ন যন্ত্রাংশ ঠান্ডা রাখে।
ল্যাপটপটিতে রয়েছে চার জিবি র‌্যাম, ৭৫০ জিবি হার্ড ডিস্ক, ডিভিডি রাইটার, বিল্ট-ইন গ্রাফিক্স, গিগাবিট ল্যান, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, এইচডি অডিও, ওয়েবক্যাম, মেমোরি কার্ড রিডার, ইউএসবি ৩.০, এইচডিএমআই এবং ভিজিএ পোর্ট প্রভৃতি। এর দাম পড়বে ৫০ হাজার ৫০০ টাকা।
এদিকে মাত্র দেড় কেজি ওজনের ফুজিৎসু (ইউএইচ ৫৭২ মডেল) লাইফবুক এসেছে প্রযুক্তি বাজারে।
এটি পাঁচ ঘণ্টা ব্যাকআপ দেবে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে লাইসেন্স করা উইন্ডোজ ৮ প্রফেশনাল।
এ ছাড়াও এতে রয়েছে ৪০০০ এইচডি গ্রাফিক্স, ৫০০ জিবি হার্ডডিস্ক ও ৩২ জিবি আইএসএসডি স্টোরেজ ছাড়াও বহনযোগ্য পিসির সবধরণের সুবিধা।
নিজস্ব প্রতিবেদক।