আস্থা, তোমাকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিনে ৫৫৪তম সংখ্যায় প্রকাশিত ‘আস্থা, তোমাকে...’ লেখাটির লেখকের শৈশবস্মৃতি আমার জীবনের সঙ্গে দারুণভাবে মিলে যায়। শহরের যান্ত্রিকতায় আজ জীবন থেকে হারিয়ে যাচ্ছে অনেক কিছুই। ভুলতে বসেছি শৈশবের সুন্দর স্মৃতিগুলো। লেখাটি আমাকে নিয়ে গিয়েছিল গ্রামের সেই ছোট্ট ছেলেটির কাছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অতীত ও বর্তমানের ব্যবধান। যান্ত্রিক এই জীবনে আর কখনো গ্রামে ফিরে যাওয়া হবে কি না জানি না। তবুও মনের কোথায় যেন লুকিয়ে রয়েছে ভালোবাসার টান। শরিফ খান আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছুটির দিনের ‘ঘর-মন-জানালা’ বিভাগেলেখা পাঠানোরঠিকানাঘর-মন-জানালা, ছুটির দিনে১০০ কাজীনজরুলইসলাম এভিনিউ, সিএ ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।লেখা ই-মেইল করতে পারেন[email protected]