আস্থা এবার ‘ঘ’ ইউনিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর। ‘ঘ’ ইউনিট হলো বিভাগ পরিবর্তনের ইউনিট। বিজ্ঞান, বাণিজ্য ও কলা—সব শিক্ষার্থীর জন্য এটি উন্মুক্ত। এবারের শিক্ষার্থীদের জন্য পরামর্শ দিয়েছেন ২০১০ সালের শীর্ষ তিনজন মেধাবীবাসায় অন্তত তিনটি মডেল টেস্ট দাওসেলিম রেজা‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষায় বাণিজ্যে প্রথম হাতে তো আর সময় নেই। এ সময়টাতে আমি বলব, বাড়িতে বসে অন্তত তিনটি মডেল টেস্ট দাও। সময় হিসাব করে। ‘ঘ’ ইউনিটের বাণিজ্য শাখায় চান্স পাওয়া খুব কঠিন কিছু নয়, শুধু প্রস্তুতির ক্ষেত্রে থাকতে হবে সতর্ক। পাঠ্যপুস্তকের প্রস্তুতি আসলে শেষ। এ দুদিনের প্রস্তুতি আসলে ‘মানসিক প্রস্তুতি’। এ সময়ে মানসিকভাবে যে শক্ত থাকবে, তারাই ভর্তি পরীক্ষায় ভালো করবে।পরীক্ষার হলের সময় খুবই গুরুত্বপূর্ণ। এক ঘণ্টা সময়ের মধ্যে বাংলার জন্য ১২ মিনিট, ইংরেজির জন্য ১৮ মিনিট আর সাধারণ জ্ঞানের জন্য ২৪ মিনিট রাখা ভালো। আর বাকি সময়টা আরেকবার চোখ বুলিয়ে নেওয়ার জন্য।পরীক্ষার দিনের জন্য বলব, কোনোভাবেই ভুল উত্তর করা যাবে না। মনে রেখো, ভুল উত্তরের জন্য নম্বর কাটা যায়। উত্তরপত্রে বৃত্ত ভরাট করার সময় অবশ্যই প্রশ্নের নম্বর ও উত্তরের নম্বর দেখে নিতে হবে। অনেক সময় একটি ঘর ভুলের কারণে পরবর্তী সব উত্তর এক ঘর পিছিয়ে যায়। ফলে সব উত্তর ভুল হয়ে যেতে পারে। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে।ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে আমি এক কথায় বলব, পরীক্ষার এক ঘণ্টা জয় করতে হবে।পরীক্ষার হলে টেনশন করা যাবে নাআসাদুজ্জামান‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষায় কলা শাখায় প্রথম এ দুুদিন বিগত ভর্তি পরীক্ষাগুলোর প্রশ্ন বেশি বেশি সমাধান করা ভালো, তাতে নিজের ওপর আস্থা বাড়বে। বিভিন্ন বিষয়ে কিছু প্রশ্ন নির্ধারিত বিষয়ের ওপর বারবার হয়। সেসব বিষয় চূড়ান্তভাবে আয়ত্তে আনতে হবে। আর ‘ঘ’ ইউনিটের ক্ষেত্রে কিছু বিশেষ সতর্কতার ব্যাপার আছে। বাংলায় সন্ধি, সমাস, পরিভাষা—এগুলো থেকে প্রতিবার প্রশ্ন হয়। এগুলো এ সময়ে আবার দেখো। কলা শাখায় আসন অনেক কম, তাই এখানে প্রতিদ্বন্দ্বিতা একটু বেশি হয়। তাই এখানে প্রয়োজন একটু বাড়তি সতর্কতা।যেহেতু ইংরেজিটাই বেশি পার্থক্য গড়ে দেয় আর সাধারণ জ্ঞান বেশি নম্বর পেতে সহযোগিতা করে, তাই এসবে বেশি গুরুত্ব দিলেও বাংলাকে একটুও অবহেলা করা যাবে না।সবচেয়ে জরুরি কথা হচ্ছে, পরীক্ষার হলে টেনশন করা যাবে না। পরীক্ষার দিনের জন্য প্রবেশপত্রসহ প্রয়োজনীয় সবকিছু আগের রাতেই গুছিয়ে রাখো। আর যদি পারো আগের দিন পরীক্ষার হলের আসনটা তুমি বা তোমার কোনো বন্ধু দেখে আসতে পারে। ঢাকার যানজটের কথা মাথায় রেখে পরীক্ষার দিনে একটু আগে রওনা দেওয়াই ভালো।জোর দিতে হবে সাধারণ জ্ঞানেরেজওয়ানুর রহমান‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষায় বিজ্ঞানে প্রথমচীনা একটা প্রবাদ আছে, ‘সময়কে সদ্ব্যবহার না করলে অপব্যবহার হয়।’ এটা আমি সব সময় মনে রাখি। তোমাদেরও আমি এই কথাটিই আবার বলতে চাই।‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানবিষয়ক প্রশ্ন থাকে। অনেকেই প্রশ্ন দেখে ঘাবড়ে যায়। তাই আমি বলব, কঠিনগুলো আগে উত্তর করার দরকার নেই। যেটা সহজ মনে হয়, সেটা আগে উত্তর দাও। সত্যি বলতে কি, ‘ঘ’ ইউনিটে সাধারণ জ্ঞান অংশটা ভালো করলে সুযোগ পাওয়াটা সহজ হয়। খেলাধুলা, আবিষ্কার, রাজনীতি, স্থাপনা, পুরস্কার, সাম্প্রতিক আলোচিত ঘটনা ইত্যাদি বিষয়ে আবার চোখ বোলাতে পারো।পরীক্ষার হলের অবস্থাটাও অনেক গুরুত্বপূর্ণ। যার যে বিষয় ভালো জানা, তার উচিত সেটা দিয়েই উত্তর শুরু করা। কারও কথায় কান দেওয়া উচিত নয়। কোনো হেরফের হলেই কিন্তু উত্তরপত্র বাতিল হতে পারে। তাই নিজের মতো করে উত্তর দাও।