আহমদ হোসেন সভাপতি, গোলাম ফারুক সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত ২৮ ফেব্রুয়ারি সমিতি ভবনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের এ কে এম আহমদ হোসেন (জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি) সভাপতি এবং বিএনপি-জামায়াত মনোনীত প্যানেলের গোলাম ফারুক খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার কামরুল হাসান সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ১৭টি পদের মধ্যে সভাপতি, সহসাধারণ সম্পাদকসহ দুটি নির্বাহী সদস্য পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এবং অন্য ১৩টি পদে বিএনপি-জামায়াত-সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি নুরুল মোর্শেদ ও মোহাম্মদ আবু তাহের, সহসাধারণ সম্পাদক (সাধারণ) মো. এস্তাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক শরীফ উদ্দিন (আ.লীগ), পাঠাগার সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, আপ্যায়ন ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক নুরুল আজিজ, কার্যনির্বাহী সদস্য আকতার উদ্দিন হেলালী, রশিদুল আলম চৌধুরী, মুহাম্মদ জসিম উদ্দিন, রমিজ আহমদ, ছৈয়দ ইফরান, মো.বদিউল আলম সিকদার (আ.লীগ), নাহিদ হোসেন (আ.লীগ), মো. দেলোয়ার আলম ও এ কে এম আতাউল হক।