আহমদিয়া মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট আহমদিয়া মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ ১৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মন্জুর আলম।
ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার মহাজন, মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মো. বাদশা আলম, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মো. কামাল উদ্দিন।
মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা পরিষদ সদস্য মো. নিজাম মোর্শেদ প্রমুখ।