প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী আহমেদ নেওয়াজের চার দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী আগামীকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমীতে শুরু হচ্ছে। বিকেল পাঁচটায় ‘কলম-কালিতে আহমেদ নেওয়াজ-এর খেরোখাতা’ শিরোনামে এই প্রদর্শনী উদ্বোধন করবেন শিল্পী রফিকুন্নবী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, শিল্পী মনসুর-উল করিম ও কবি আসাদ চৌধুরী।
হাটখোলা আয়োজিত এ প্রদর্শনী ৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।