আহমেদুর রহমান ও আহসান উল্লাহর সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে স্বজন সম্মিলন ও সংবর্ধনা পরিষদের উদ্যোগে আহমেদুর রহমান ও আহসান উল্লাহ চৌধুরীকে সম্প্রতি সংবর্ধনা দেওয়া হয়। পরিষদের আহ্বায়ক বখতেয়ার নূর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সার, সমাজবিজ্ঞানী অনুপম সেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মোর্শেদ আলী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল আলম, আহমেদ আল কবীর, বি বি রায়, এমদাদুল ইসলাম প্রমুখ।সম্মাননাপত্র পাঠ করেন মিলি চৌধুরী। দুই নেতার জীবনের ওপর আলোকপাত করেন দিলীপ দে। অনুষ্ঠান পরিচালনা করেন বালাগাত উল্লাহ, পুলক কুমার দাশ ও অশোক সাহা। সংবর্ধিতদের উপহার ও স্মারক তুলে দেন অধ্যাপক মাহবুবুল হক ও ফরহাদ হোসেন। বিজ্ঞপ্তি।