আহম্মদ উল্লাহ হোসাইনির কৃতিত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সানশাইন গ্রামার স্কুলের ছাত্র আহম্মদ উল্লাহ হোসাইনি আন্তর্জাতিক স্বীকৃত ‘এ’ লেভেল এবং ‘ও’ লেভেল পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছেন। তিনি যুক্তরাজ্য সরকার অনুমোদিত শিক্ষা বোর্ড এডেক্সেলের অধীনে ‘ও’ লেভেলে সাতটি বিষয়ে এ-গ্রেড এবং ‘এ’ লেভেলে পাঁচটি বিষয়ে এ-স্টার (প্রতিটি বিষয়ে ৯০ শতাংশের বেশি নম্বর) পেয়ে উত্তীর্ণ হন।বিশ্বব্যাপী অনুষ্ঠিত এ পরীক্ষায় আহম্মদ উল্লাহর কৃতিত্ব আগে কেউ দেখাতে পারেননি। বর্তমানে তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছেন। তাঁর এ ব্যতিক্রমধর্মী ফলাফলের জন্য বিশ্ববিখ্যাত শেল কোম্পানি বার্ষিক ১০ হাজার পাউন্ড বৃত্তি দিয়েছে।এ ছাড়া এ বছর ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় তাঁকে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ মনোনীত করেছে। অনন্য কৃতিত্বের জন্য সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান তাঁকে অভিনন্দন জানিয়েছেন। বিজ্ঞপ্তি।