এই গরমে এক গ্লাস ঠান্ডা শরবত মানেই তো শান্তি। কল্পনা রহমান দিয়েছেন কয়েক রকম শরবত তৈরির প্রণালি।
আহ্ শরবত
বেলের ক্রিমি শরবত ৪ গ্লাস শরবতউপকরণ: বেলের কাই আধা কাপ, তরল দুধ ৪ গ্লাস, মধু ৪ টেবিল-চামচ, লবণ এক চিমটি।প্রণালি: বেল ছাড়িয়ে বিচি ফেলে ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে কাই আলাদা করে নিতে হবে। বেলের কাই, দুধ, মধু ও লবণ একসঙ্গে ব্লেন্ড করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন।জিরাপানি ৮ থেকে ১০ গ্লাসউপকরণ: তেঁতুলের মাড় আধা কাপ, আখের গুড় ২৫০ গ্রাম, বিট লবণ ২ চা-চামচ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ অথবা কাঁচা মরিচ কুচি রুচিমতো, জিরা টালা গুঁড়া ১ টেবিল-চামচ, চিনির শিরা প্রয়োজনমতো, সাদা লবণ প্রয়োজনমতো। পানি বড় ১ জগ।প্রণালি: গুড় পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে গুলিয়ে ছেঁকে নিতে হবে। বাকি সব উপকরণ একসঙ্গে মিলিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন।তরমুজের শরবত ৪ গ্লাস শরবতউপকরণ: তরমুজ কুচি ৪ কাপ, চিনির শিরা প্রয়োজনমতো, সাদা গোলমরিচের গুঁড়া সিকি চা-চামচের কম, বিট লবণ আধা চা-চামচ, লেবুর রস আধা কাপ, লবণ স্বাদমতো।প্রণালি: তরমুজের বিচি ছাড়িয়ে টুকরা করে নিতে হবে। ২ কাপ চিনি ১ কাপ পানি দিয়ে জ্বাল দিয়ে শিরা তৈরি করে ছেঁকে রাখতে হবে। ব্লেন্ডারে পরিমাণমতো শিরা ও বাকি উপকরণ ১ গ্লাস পানি দিয়ে ব্লেন্ড করে বরফ কুচি দিয়ে পরিবেশন।ঝাল লেবু পানি ৩ গ্লাসউপকরণ: পানি ২ গ্লাস, চিনি আধা কাপ, বিট লবণ আধা চা-চামচ, লবণ সামান্য, লেবুর রস আধা কাপ, বোম্বাই মরিচ পরিমাণমতো, বরফ কুচি পরিমাণমতো।প্রণালি: ওপরের সব উপকরণ একসঙ্গে ঘুঁটে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে ঝাল লেবু পানি। বরফ কুচি দিয়ে পরিবেশন। মিষ্টির পরিমাণ নিজের পছন্দমতো কম-বেশি করা যাবে।কাঁচা আমের শরবত ৪ গ্লাস লাচ্ছিউপকরণ: কাঁচা আম কুচি ১ কাপ, চিনি ১ কাপ, লবণ আধা চা-চামচ, বিট লবণ সিকি চা-চামচ, কাঁচা মরিচ অর্ধেকটা, ঠান্ডা পানি ৩ গ্লাস।প্রণালি: ওপরের সব উপকরণ ব্লেন্ডারের জগে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। পাতলা করে খেতে চাইলে আরেকটু পানি দিন। তৈরি হয়ে গেল কাঁচা আমের শরবত।