এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো ‘জবস হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ৫ অক্টোবর এসেছিলেন করপোরেট কোচের লিড কনসালট্যান্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা যিশু তরফদার। বিষয় ছিল: পর্যটন ও হোটেল ব্যবস্থাপনাকথাবন্ধু: এখন আপনি যে পেশায় আছেন, সেটি বেছে নিলেন কেন?যিশু তরফদার: আমার মনে হয়েছিল, এটা খুব উত্তেজনাকর পেশা। গ্ল্যামার আছে এখানে, সৃজনশীলতা দেখানোর অনেক সুযোগ আছে বলেই আমি পছন্দ করেছি।কথাবন্ধু: বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হসপিটালিটি কিংবা হোটেল ব্যবস্থাপনা ও পর্যটনের অবস্থা কেমন?যিশু তরফদার: বাংলাদেশে এত দিন খুব একটা ভালো অবস্থানে ছিল না। তবে এখন বাড়ছে। ধীরে ধীরে এ শিল্প অনেক বড় হবে। কেননা এর জন্য যে অবকাঠামো প্রয়োজন, সেটা তেমন একটা ছিল না, এখনো সেভাবে নেই। তবে আগামী কয়েক বছরের মধ্যে এটা গড়ে উঠবে। কথাবন্ধু: এখন কোথায় কোথায় এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়?যিশু তরফদার: এখন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে। কোনো কোনো প্রতিষ্ঠান ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করায়। আবার কয়েকটি বিশ্ববিদ্যালয়েও এ বিষয়ে শিক্ষাক্রম শুরু হয়েছে। এ ছাড়া বাংলাদেশ পর্যটন করপোরেশনও প্রশিক্ষণ দিচ্ছে।কথাবন্ধু: এ কোর্সে কী কী বিষয় শেখানো হয়?যিশু তরফদার: প্রশিক্ষণ ও শিক্ষার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। হসপিটালিটি বা হোটেল ব্যবস্থাপনা বলা হলেও এটা কিন্তু অনেক বড় বিষয়। এটাকে ব্যবহারিকভাবে হাতেকলমে শিখতে হবে। এখানে একজন্রমানুষ কীভাবে মেঝে পরিষ্কার করবে, টয়লেট পরিষ্কার করবে তাও শেখানো হয়। শুধু তাই নয়, গণনার কাজ কীভাবে করবে, তাও শেখানো হয়। একেবারে ছোটখাটো বিষয় থেকে বড় বিষয়গুলো এতে জড়িত।Êকথাবন্ধু: এ পেশাকে ছোট করে দেখার প্রবণতা থাকে। এ ব্যাপারে আপনার মন্তব্য কী?যিশু তরফদার: এটা একটা সাংস্কৃতিক বিষয়। আমাদের দেশে যে সংস্কৃতি, সেখানে এটাকে ছোট করে দেখানো হয়। আমি নিজেই অনেক ফেস করেছি এই বিষয়। এখন কিন্তু ছোট করে দেখা হচ্ছে না। এখন অনেক বিশ্ববিদ্যালয়ে এ বিষয় পড়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে কোর্স রয়েছে। তবে সংস্কৃতিগতভাব্রেআমাদের গ্রহণ করার ব্যাপারে উন্নত হতে হবে। কুককে আমরা বাবুর্চি বলি। এটাকে অনেকে ছোট কাজ বলে মনে করে। কিন্তু তা নয়। বাইরে কিন্তু এদের শেফ বলে, সম্মানের সঙ্গেই। আমরা চাই, মেধাবী ছেলেরা আসুক এ পেশায়। কথাবন্ধু: এ পেশায় প্রশিক্ষণের গুরুত্ব কতটুকু?যিশু তরফদার: যেকোনো বিষয়কে পেশা হিসেবে বেছে নিতে চাইলে, যদি আমার প্রশিক্ষণ থাকে, তবে আমার পেশার ক্ষেত্রে এটি সহায়ক। আর তাই প্রশিক্ষণ অবশ্যই গুরুত্বপূর্ণ। কেননা প্রশিক্ষিত হলে পেশাগত জীবনে এমনিতেই একধাপ এগিয়ে যাওয়া সম্ভব।কথাবন্ধু: চাকরির সুযোগ কেমন?যিশু তরফদার: হসপিটালিটি ও পর্যটন গোটা পৃথিবীতে সবচেয়ে বড় একটা শিল্প। এখানে অনেক ধরনের কাজের সুযোগ আছে। এখানে আছে বেসামরিক বিমান, ভ্রমণ, হাসপাতাল, হোটেল, রেস্তরাঁ ও যোগাযোগ। হোটেল তার মধ্যে একটি অংশ। সারা পৃথিবীতেই এর চাকরির সুযোগ রয়েছে। বাংলাদেশে পর্যটন ততটা ছিল না। তবে এটা পরিবর্তিত হচ্ছে। হসপিটালিটি ও পর্যটন খাতে কাজের সুযোগ্র বাড়ছে।Êকথাবন্ধু: আয়ের সম্ভাবনা কেমন?যিশু তরফদার: আয় নির্ভর করবে নিজের ওপর। যে যে পর্যায়ে কাজ করছেন, তার ওপর নির্ভর করবে। শীর্ষপর্যায়ে কাজ করলে তেমন আয়, আবার মাত্র কাজ শুরু করলে ততটা ব্যবধান থাকবে। কাজের ওপরও নির্ভর করবে আয় কেমন হবে। তিনি কতটা শিখতে পেরেছেন, কতটুকু দিতে পেরেছেন, কতটা জানেন, সে অনুপাতেই আয় হবে। যদি পাঁচতারকা হোটেলকে মানদণ্ড হিসেবে ধরি। তবে উচ্চমাধ্যমিক পাস করা একজন হোটেলবয় হিসেবে যোগ দিলে ১০ হাজার টাকা বেতন হতে পারে। অনেক হোটেল আছে, যেখানে ৩০ হাজার টাকা সার্ভিসচার্জ হতে পারে। যেটা অন্য অনেক পেশার চেয়েও বেশি বেতন দিচ্ছে। অতএব এ পেশায় আয় কিন্তু কম না।Êকথাবন্ধু: ইংরেজি জানা কতটা গুরুত্বপূর্ণ?যিশু তরফদার: ইংরেজি জানা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে হলে যোগাযোগের ভাষা হিসেবে এটা অবশ্যই জরুরি। এটা সর্বসাধারণের ভাষা হিসেবে ব্যবহার করা হচ্ছে। একটা হোটেল আন্তর্জাতিক জায়গা। যেখানে বহু জায়গা থেকে বহু ধরনের মানুষ আসবে। সবার সঙ্গেই যোগাযোগ করতে হবে। তাদের সেবা করতে হলে অবশ্যই্র ইংরেজি জানতে হবে। তবে কেবল ইংরেজি নয়, এ পেশার ক্ষেত্রে ইংরেজির সঙ্গে তৃতীয় একটা ভাষা জানা থাকলে আরও ভালো। সেটা হতে পারে চীনা, ফরাসি কিংবা জাপানি।গ্রন্থণা: সাইফ উদ্দিন