আয় বৃষ্টি ঝেঁপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি হলেই পথে জমে পানি, বৃষ্টিতে হাঁচি-কাশিতার পরও আমি বৃষ্টিটাকেই বাড়াবাড়ি ভালোবাসি।কারণ জানানো নির্বুদ্ধিতা, কানে কানে তবু বলিপ্রেম জমতেই টের পেয়ে গেছি বৃষ্টির গুণাবলি।নবনীর সাথে ঘোরাঘুরি করি, রিকশাতে হয় চড়াপ্রেমিকা হিসেবে নবনী কঠিন, অন্য ধাতুতে গড়া!বৃষ্টি না হলে রিকশার হুড তোলায় রয়েছে মানাযাচ্ছে না বোঝা আবহাওয়াটার কাণ্ড ও কারখানা।কালো মেঘ দেখে নবনীর সাথে রিকশায় হয় ওঠাশুধু হাওয়া বয়, বৃষ্টি পড়ে না একবারও এক ফোঁটা।চাতকের মতো অপেক্ষা করি, বৃষ্টির নাই দেখাবৃষ্টির ভাব—এখন আসব, কিসের পড়েছে ঠেকা!বৃষ্টির কাছে কবি ও প্রেমিক দুজনেরই আছে দাবিপাশে বসে থাকে নবনী তবুও বৃষ্টির কথা ভাবি।ভাবতে ভাবতে বাদাম চিবাই, দীর্ঘশ্বাস ছাড়িনবনীর সাথে প্রেম হওয়াতেই বৃষ্টি কি নিল আড়ি!রোমান্টিকতা শেষ হয়ে যায়, হুডটা হয় না তোলাশহুরে প্রেমিক, ধান ঘুষ দেব সেই পথও নাই খোলা।প্রেমিকের প্রতি সহূদয় হ, থাকিস না আর খেপে আয়রে বৃষ্টি ‘কুকুর-বিড়াল’, আয় বাবা ঝেঁপে ঝেঁপে।পথঘাট সব ডুবলে ডুবুক, আয়রে ঝড়ের মুডেবুঝিস না কেন! প্রেম লুকায়িত রিকশার হুডে হুডে।