আয়েশা আসলাম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসলাম ফাউন্ডেশনের আয়োজনে গত ৩০ ডিসেম্বর রাউজানের নোয়াপাড়া মুসলিম উচ্চবিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে আয়েশা আসলাম স্মৃতি বৃত্তি পরীক্ষা। ২৫২ জন পরীক্ষার্থী এতে অংশ নিয়েছে। পরীক্ষার কেন্দ্রপ্রধান ছিলেন নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক হারুনুল ইসলাম, হল সুপার ছিল সমিরন বড়ুয়া।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরির্দশন করেন আসলাম স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এস এম এম হাসান, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জামাল, তাসফির আহমদ, বদিউল আলম, আকতার হোসেন, হারাধন মহাজন, ফজল হক কোম্পানি, প্রকৌশলী আনোয়ার আলম, রেজাউল করিম, এস এম সিরাজুল মোস্তফা, মোহাম্মদ জাবেদ প্রমুখ। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি