আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা রিজেন্সি
ঢাকা রিজেন্সি

ঢাকা রিজেন্সি
ঢাকা রিজেন্সি নিয়ে এসেছে মজাদার ইফতার। হুমুস, সরমা, কাবসার সঙ্গে ছোলা, পেঁয়াজু, বেগুনি, শাহি হালিমও থাকছে। এসব খাবার খেতে চলে আসতে হবে ঢাকা রিজেন্সির গ্র্যান্ডডিয়স রেস্টুরেন্টে। থাকছে রাতের খাবারের আয়োজনও। যোগাযোগ: ০১৭১৩৩৩২৬৬১।

ওয়াটারক্রেস
ওয়াটারক্রেস

ওয়াটারক্রেস
ওয়াটারক্রেস রেস্টুরেন্টে ১ হাজার ৪৯৫+ টাকায় সুস্বাদু সব ইফতার ও রাতের খাবার খেতে পারবেন। রোস্টেড টমেটো সুপ, চিকেন কর্ন সুপ, এগ ড্রপ সুপ থেকে শুরু করে নানা রকম সুপ, সালাড ও মজাদার সব অ্যাপিটাইজার আছে। ১৫- ২০ রকমের মুরগির বিভিন্ন পদ, চিংড়ির মজাদার সব খারাপ, পানীয় ও মিষ্টান্ন আছে এতে।

ঢাকা ফুডিজ
ঢাকা ফুডিজ

ঢাকা ফুডিজ
খাবারদাবার-বিষয়ক অনলাইন উদ্যোগ ঢাকা ফুডিজ ২ ও ৩ জুলাই বিশেষ সেহ্রির আয়োজন করেছে। ঢাকা সেহ্রি নাইট নামের এ আয়োজন হবে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির হল ৩-এ। দুই দিনই রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত সেহ্রি খাওয়া যাবে। এতে অংশ নেবে নান্না বিরিয়ানি, মেজবান বাড়ি, চইঝাল, বাবুর্চি, মনভোজন, প্লাটার, অ্যাঞ্জেলস এন জিপসিস, নাগা, উডল, ম্যাডশেফ, লাইভ কিচেন, কস্তুরি, তাবাক কফি, চিউই জুনিয়র, কলম্বাস কফি, বিউটি লাচ্ছি ও নিউজিল্যান্ড ন্যাচারাল। সেহ্রি নাইটের প্রবেশমূল্য ১০০ টাকা। এরপর পছন্দমতো স্টলের খাবার কিনে খেতে হবে।
এ আয়োজনের পৃষ্ঠপোষক কোকাকোলা ও গ্রামীণফোনের ওয়াওবক্স।