আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা দিবসের আয়োজন

.
.

লা মেরিডিয়ান ঢাকা
হোটেল লা মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছে অগ্রিম ভালোবাসা দিবস উৎসব। ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত। হোটেলের অল ডে ডাইনিং, চকলেট রুম, ইতালীয় রেস্তোরাঁ ফাভোলা, ভূমধ্যসাগরীয় ধারার রেস্তোরাঁ ওলেয়াতে থাকছে বিভিন্ন আয়োজন। পাশাপাশি প্রতিটি রেস্তোরাঁতেই থাকছে নিজস্ব ফটো বুথ আর সেলফি তোলার জায়গা। ফোন: ০১৯৯০৯০৯৯০৯

ঢাকা রিজেন্সি
ঢাকা রিজেন্সির গ্রিল অন দ্য স্কাই লাইন রেস্তোরাঁ এবং সেলিব্রেশন হলে চলবে নানা আয়োজন। সালসা নাচ, ছবি তোলা, র্যাফল ড্রসহ থাকবে বিভিন্ন শিল্পীর পরিবেশনায় গান। চলবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। ফোন: ০১৭১৩৩৩২৫৪০

সারিনা
হোটেল সারিনায় থাকছে ভালোবাসা দিবসের বিশেষ আয়োজন। বিশেষ ভ্যালেন্টাইন ডিনার এবং হোটেলের অন্যান্য সেবায় কিছু সুবিধা। ফোন: ০১৯৮২৭০০৭০০

সিক্স সিজন্স
গুলশানের হোটেল সিক্স সিজন্সের রুফটপ স্কাই পুল রেস্টুরেন্ট ও বাঙ্কা রেস্টুরেন্টে থাকছে দুই দিনের রাতের খাবারের বিশেষ আয়োজন। থাকছে যুগলদের জন্য প্রতিযোগিতা ও র্যাফল ড্র, ফটো বুথ, ভালোবাসার গান ইত্যাদি। ফোন: ০১৯৮৭০০৯৮১০

আমারি ঢাকা
ভালোবাসা দিবসের আয়োজন হিসেবে আমারি ঢাকা রেস্তোরাঁ আমায়া ফুড গ্যালারিতে থাকছে নতুন স্বাদের খাবার। ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে বিশেষ ভালোবাসা দিবসের সেট মেন্যু পাওয়া যাবে। এ ছাড়া দম্পতিদের জন্য ভালোবাসা দিবসে রুম ভাড়ার ওপরে থাকছে বিশেষ ছাড়।

.
.

ওয়াটারক্রেস
ওয়াটারক্রেস-এ চলছে ‘বেস্ট কাপল ফটো কনটেস্ট’। ভ্যালেন্টাইন ডিনারে পেতে পারেন হীরার আংটি জেতার সুযোগ। এ জন্য ভ্যালেন্টাইন ফটো বুথে এসে ছবি তুলতে হবে। ওয়াটার ক্রেসের নিজস্ব আলোকচিত্রীর তোলা ছবিগুলো পরদিনই ফেসবুকে দেওয়া হবে। পরের এক সপ্তাহে সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবি পাবে পুরস্কার। এ ছাড়া বিশেষ কাপল ডিনারও থাকছে এ রেস্তোরাঁয়।
ন্যানদোস
এ বছর ন্যানদোস বিশেষ সুবিধা দেবে ফেব্রুয়ারি মাসজুড়ে। বাটারফ্লাই চিকেন স্টেকের সঙ্গে আরও থাকছে চিকেন উইংস, ডিজাইনার ড্রিংক, ওয়েজেস, কর্ন অন দ্য কব, পেরি বাইটস, সিজার সালাদ এবং স্পেশাল ভ্যালেন্টাইন ফেব্রুয়ারি মাসজুড়ে ন্যানদোসে ভ্যালেন্টাইন মিল খেলেই মিলবে কুপন। দুই যুগল পুরস্কার হিসেবে পাবেন দুটি হীরার আংটি।

.
.

গ্লোরিয়া জিনস
কফিশপ গ্লোরিয়া জিনস ভালোবাসা দিবস উপলক্ষে নিয়ে এসেছে বিশেষ উপহার জেতার সুযোগ৷ যেখানে তিনজন বিজয়ী উপহার হিসেবে পাবেন জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড লুই ভুইতোঁর তিনটি হাতব্যাগ৷ ১ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত গ্লোরিয়া জিনসে ৫০০ টাকার খাওয়াদাওয়া করলেই পাওয়া যাবে বিশেষ কার্ড৷ এরপর প্রতি ৫০০ টাকার খাওয়াদাওয়ায় একটি করে ঘর পূরণ হবে কার্ডে৷ এভাবে পাঁচটি ঘর পূরণ হলেই গ্রাহক সেটি গ্লোরিয়া জিনসের যেকোনো শাখায় নাম-ঠিকানা লিখে জমা দিতে পারবেন৷ এরপর ড্রয়ের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে৷
ওয়েস্টিন
সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভালোবাসা দিবসের নানা আয়োজন নিয়ে প্রস্তুত পাঁচ তারকা হোটেল ওয়েস্টিন। হোটেলটির বিভিন্ন খাওয়ার রেস্তোরাঁয় ভালোবাসা দিবসের জন্য সেট মেন্যুর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রুম বুকিং দিলে বিশেষ কিছু সেবার ওপর ছাড় পাওয়া যাবে।

বারিস্তা
ভালোবাসা দিবস উপলক্ষে বারিস্তা নিয়ে এসেছে বিশেষ লাভ প্ল্যাটার। বিশেষ এই প্ল্যাটারের মেন্যুতে থাকছে ২টি হানি চিকেন র্যাপস, ২টি চকলেট শেক ও একটি ভেলভেট রেড মিনি কেক। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বারিস্তার যেকোনো শাখায় এর স্বাদ নিতে পারেন। এ ছাড়া বান্ডিল অব লাভ শিরোনামে একটি বিশেষ ভালোবাসা উপহার বাক্স থাকছে বারিস্তায়।