আয়োডিনযুক্ত লবণবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসিক ও এমআই আয়োজিত আয়োডিনযুক্ত ​লবণবিষয়ক কর্মশালায় অতিথিরা
বেসিক ও এমআই আয়োজিত আয়োডিনযুক্ত ​লবণবিষয়ক কর্মশালায় অতিথিরা

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং মাইক্রো নিউট্রিয়েন্ট ইনেশিয়েটিভসের (এমআই) উদ্যোগে ৮ ফেব্রুয়ারি পলিসি ডায়লগ টুওয়ার্ডস সাসটেইনেবল ইউনিভার্সাল সল্ট আয়োডাইজেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান আহমদ হোসেন খান। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মেসবাহ উদ্দিন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ বি এম ফারুক। এ ছাড়া প্রবন্ধ উপস্থাপন করেন বিসিকের পরিচালক (প্রযুক্তি) আবু তাহের খান এবং এমআই এর প্রকল্প কর্মকর্তা আশেক মাহফুজ। কর্মশালায় ইউনিসেফ এবং এমআইয়ের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, সিভিল সার্জনসহ সরকারি–বেসরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেন। বিজ্ঞপ্তি।