আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন শাখা
মেনজ ক্লাব
রাজধানীর যমুনা ফিউচার পার্কে যাত্রা শুরু করেছে ফ্যাশন হাউস মেনজ ক্লাব। শপিং মলের দোতলায় ১বি/১৮বি নম্বর দোকানে তাদের নতুন ঠিকানা।

র নেশন
র নেশন

র নেশন
রাজধানীর উত্তরায় নতুন শাখা খুলেছে ফ্যাশন হাউস র নেশন। ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে সম্প্রতি দোকানটির উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহমেদ। নতুন শাখাসহ র নেশনের সব দোকানে মিলবে ঈদের পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, টি-শার্ট ইত্যাদি।

ডিমান্ড
ছেলেদের পোশাকের দোকান ডিমান্ডের নতুন শাখার যাত্রা শুরু হয়েছে টাঙ্গাইলে। টাঙ্গাইলের জেলা সদর রোডে আনুষ্ঠানিকভাবে দোকানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাইফুর রহমান, পরিচালক হাসান চৌধুরীসহ অনেকে।

ইউনিক্যাফে
ঢাকার ওয়ারীতে যাত্রা শুরু করল ইউনিক্যাফে রেস্তোরাঁ। ৩ মে রেস্তোরাঁ উদ্বোধন করেন অ্যাডভোকেট ইশরাতুন্নেসা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাবেদ ওমরসহ অনেকে। বিভিন্ন ধরনের খাবার ছাড়াও থাকবে শিশুদের নানা খেলার আয়োজন।

সুজানাস ক্লজেট
সুজানাস ক্লজেট

নতুন দোকান
মডেল ও অভিনেত্রী সুজানা সম্প্রতি নিজের নামে চালু করেছেন ফ্যাশন হাউস। ২৭ মে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে দোকানটির উদ্বোধন করেন অভিনেত্রী অঞ্জনা ও অপু বিশ্বাস। বনানীর এফ ব্লকে ১১ নম্বর সড়কে যাত্রা শুরু করেছে সুজানাস ক্লজেট। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানটি।