আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চার নারী ক্রীড়াবিদের সংবর্ধনা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ক্রীড়াক্ষেত্রে অবদান রাখার জন্য চারজন নারী খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছে বার্গার কিং। বনানী শাখায় ৮ মার্চ এসেছিলেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা, দ্রুততম মানবী শিরিন আক্তার, টেনিস চ্যাম্পিয়ন আফরানা ইসলাম প্রীতি ও আর্চারি হিরা মণি। চারজন খেলোয়াড়ই সামাজিক ও পারিবারিক প্রতিকূলতার মধ্যে দিয়ে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার গল্প শোনালেন।
শিলা তাঁর এগিয়ে যাওয়ার কথা বলতে গিয়ে মায়ের কথাই বললেন বেশি। পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটে খেলার জগতে আসা এত সহজ ছিল না। এখন খেলার জগতে দরিদ্র পরিবারের মেয়েরা আসছে এবং দেশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলছে। দ্রুততম মানবী শিরিন তাঁর ছোট বেলার কথা বলতে গিয়ে বলেন, ‘প্রথম সন্তান মেয়ে হওয়ার পর বাবা চাইতেন একটা ছেলে হবে কিন্তু জন্ম নিলাম আমি। খেলছি, এটা বাবা মেনে নিতে পারতেন না। এমন প্রতিকূলতার মধ্যে দিয়েই খেলেছি।’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বার্গার কিং বাংলাদেশের পক্ষে হেড অব রেস্টুরেন্ট অপারেশন কাজী তানভির আকতার। বিশেষ অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন হেড অব করপোরেট অ্যাফেয়ার্স রকিব মাহমুদ ও গ্রুপের হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মনোয়ার হোসেন।

হোমশেফ ফেস্টিভ্যাল
হোমশেফ ফেস্টিভ্যাল

অস্ট্রেলিয়ার খাবার উৎসব
র্যা ডিসন ব্লু ঢাকায় শুরু হতে যাচ্ছে অস্ট্রেলীয় খাবার উৎসব। ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ান ফুড ফেস্টিভ্যাল নামের এই উৎসব চলবে ওয়াটার গার্ডেন ব্রাসেরি রেস্তোরাঁয়। বিভিন্ন ধরনের বারবিকিউ, পাই ইত্যাদি ছাড়াও অস্ট্রেলিয়ার মিষ্টির স্বাদ পাওয়া যাবে এখানে। খাবারের উপকরণগুলো অস্ট্রেলিয়া থেকেই আনানো হচ্ছে। র্যা ফল ড্রয়ের ব্যবস্থাও থাকবে এতে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে দুজনের জন্য ঢাকা–সিডনি–ঢাকা বিমান টিকিট, দ্বিতীয় পুরস্কার চট্টগ্রাম র্যা ডিসন ব্লুতে এক রাত থাকার সুযোগ এবং তৃতীয় পুরস্কার র্যা ডিসন ব্লু ঢাকায় রাতে খাবার সুযোগ।

ঘরোয়া খাবারের আয়োজন
গুলশান ১-এর ইমান্যুয়েলস ব্যাঙ্কুয়েট হলে ১৮ মার্চ হোমশেফ ফেস্টিভ্যাল ২০১৭-এর আয়োজন করা হয়েছে। পূর্ণাভা আয়োজিত দিনব্যাপী এই উৎসবে ঘরে তৈরি খাবার আর দক্ষ হোম কুকদের নানা আয়োজন থাকবে। ২০ জনেরও বেশি রন্ধনশিল্পী ও ৮-১৪ বছর বয়সী ১০ জন ‘জুনিয়র হোমশেফ’ এতে অংশ নেবেন। ঢাকা ফুডিজ পরিচালিত হোমশেফ এক বছর ধরে ঘরের খাবার এবং হোম কুকদের নিয়ে কাজ করে যাচ্ছে।