আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অঞ্জন’সকথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপস্থিতিতে উদ্বোধন করা হলো ফ্যাশন হাউস অঞ্জন’সের নতুন শাখার। পুরান ঢাকার ওয়ারীর র‌্যাংকিন স্ট্রিটে এর অবস্থান। এ সময় আরও ছিলেন ডিজাইনার চন্দ্রশেখর সাহা, সংগীতশিল্পী শফিক তুহিন প্রমুখ। ৩ এপ্রিল উদ্বোধন উপলক্ষে পোশাক প্রদর্শনীতে ছিল বৈশাখের আমেজ। অঞ্জন’সের শীর্ষ নির্বাহী শাহীন আহমেদ জানান, এবারের বৈশাখের ডিজাইনের অনুপ্রেরণা হচ্ছে বাংলাদেশের স্থাপত্যশিল্পের নকশা। পুরোনো জমিদার বাড়ির অলংকার থেকে মোটিফ নিয়ে পোশাকের ডিজাইন করা হয়েছে। স্টুডিও এমদাদবৈশাখ উপলক্ষে ঢাকার ৩৩৬/সি তেজগাঁও এলাকায় স্টুডিও এমদাদ আয়োজন করেছে প্রাকৃতিক অ্যান্ডি কাপড়ে জামদানি মোটিফের কাজ। এ সংগ্রহে পাওয়া যাবে শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, কুর্তিসহ অন্যান্য পোশাক।বিবিয়ানাঢাকার ধানমন্ডির নতুন ১৩ নম্বর সড়কে চালু হলো ফ্যাশন হাউস বিবিয়ানার নতুন শাখা। ১ এপ্রিল সন্ধ্যা ছয়টায় উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে ক্রিকেটার হাবিবুল বাশার ও নাট্যব্যক্তিত্ব শম্পা রেজা নতুন শাখার উদ্বোধন করলেন। বিবিয়ানার স্বত্ব্বাধিকারী লিপি খন্দকার বলেন, ‘এখানে এবারের বৈশাখের পোশাক “আকাশে রঙধনু” প্রদর্শনী হচ্ছে। লাল-সাদার পাশাপাশি রংধনুর সাতটি রং নিয়েই ডিজাইন করেছি।’নতুন ফ্যাশন হাউস৬ এপ্রিল উত্তরায় অবস্থিত নিগার প্লাজায় চালু হয়েছে ফ্যাশন হাউস রাধিকা’স ডিজাইনের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রতারকা নিপুণ, শার্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মফিজুল ইসলামসহ অন্যরা। রাধিকা’স ডিজাইনের স্বত্বাধিকারী দীপা চৌধুরী জানান, দোকানটি দেশি কাপড় দিয়েই সমৃদ্ধ করা হয়েছে। প্রতিটি পোশাকে স্ক্রিনপ্রিন্ট, ব্লক, এমব্রয়ডারিসহ বিভিন্ন ধরনের হাতের কাজ করা হয়েছে। এখানে সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট ও শাড়ি পাওয়া যাবে।নিত্য উপহারআরেক ভোরের পটভূমি শিরোনামে আজিজ সুপার মার্কেটে বৈশাখী পোশাকের প্রদর্শনী করছে ফ্যাশন হাউস নিত্য উপহার। শিল্পী কাইয়ুম চৌধুরী, চন্দ্রশেখর সাহা, সব্যসাচী হাজরা প্রমুখের নকশায় করা শাড়ি তো আছেই। তরুণদের জন্য আছে টি-শার্টও। নগরদোলা২ এপ্রিল গণমাধ্যমব্যক্তিত্ব আব্দুন নূর তুষার কেক কেটে নগরদোলার পাঁচ বছর পূর্তির আনন্দ আয়োজনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কাজী রফিকুল আলম, সাংবাদিক প্রণব সাহা প্রমুখ।নগরদোলার পরিচালক আলী আফজাল জানান, এবার পয়লা বৈশাখের পোশাকে তাঁরা ব্যবহার করেছেন ইন্দোনেশিয়ার বাটিকের মোটিফ।