ইঁদুর-বিড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিড়ালগুলোর সঙ্গে ইঁদুর মিলিয়েছে হাতকী সাংঘাতিক নখের থাবা কী ভয়ানক দাঁত! বিড়াল খোঁজে মাছের কাঁটা দুধের বাটি, দই,ইঁদুর খোঁজে নথিপত্রআর পুরোনো বই। বিড়াল যদি ডাকে মিঁয়াওমিঁয়াও, মিঁয়াও, ম্যাওইঁদুর বলে বসের গায়ে আরেকটু তেল দ্যাও। ওরা রথী-মহারথী ওদের যে কী ডাঁট,বিড়াল ছোড়ে খামচি জোরে ইঁদুর বলে কাট। ঘরে ওরা ইঁদুর-বিড়াল অফিসে কী তেজবিড়াল যখন হালুম বলে ইঁদুর নাড়ে লেজ। ইঁদুর-বিড়াল করে শুধু খামাখা হইচই হ্যামিলিনের বাঁশিঅলা কই গো তুমি, কই?