ইঁদুরের গর্ত যেন ধানের গোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে চলছে আমন ধান কাটার মৌসুম। কৃষকেরা কাস্তের টানে মুঠি মুঠি ধানের গোছা কাটায় ব্যস্ত। এরই ফাঁকে কাঁধে কোদাল নিয়ে এ খেত ও খেতে ছুটে চলেছে শিশুর দল। ইঁদুরের গর্ত খুঁড়ে ধানের শিষ সংগ্রহ করতে ওদের এ ছুটোছুটি।