ইঁদুরের সংগীতপ্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতপ্রেমী মানুষ সারাবেলা মেতে থাকতে চায় সুরের চারপাশে। আবার পাখির কণ্ঠের গানে পাগল মানুষের সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু সংগীতপ্রেমী হিসেবে ইঁদুরের কথাই বা কজন শুনেছেন! মার্কিন বিজ্ঞানীরা এবার গবেষণা শেষে জানালেন এমন কথাই। গবেষকদের এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি সম্প্রতি প্রকাশিত হয়েছে প্লস ওয়ান জার্নালে।বিজ্ঞানীরা বলছেন, ইঁদুরের সংগীতচর্চার ধরন ঠিক মানুষের মতোই। যেমনটি করে থাকে পাখিরাও। প্রকৃতিতে সব শব্দ মানুষ শুনতে পায় না, যা আমাদের শ্রবণসীমার বাইরে থেকে যায়। ইঁদুর শ্রবণাতীত (আল্ট্রাসনিক) শব্দতরঙ্গ ব্যবহার করে সংগীতের চর্চা চালায়। এ সময় তারা প্রায় ৫০ হাজার হার্জ থেকে এক লাখ হার্জের শব্দতরঙ্গ ব্যবহার করে। কিন্তু বিজ্ঞানীরা এই শব্দগুলো মানুষের শ্রবণগ্রাহ্য করে পরীক্ষা করে দেখেছেন। এতে ইঁদুরের সংগীতের এই সুর বিলাপের মতো মনে হয়েছে। গবেষণায় দেখা গেছে, পুরুষ ইঁদুর যখন একসঙ্গে থাকে, তখন তারা সংগীতে ব্যবহূত শব্দের বৈশিষ্ট্যগুলো নিজেদের মধ্যে ঝালাই করে নেয়। গান শেখার কাজে কণ্ঠের যত্ন নেওয়া এবং মানসিক দক্ষতার মতো বিষয়গুলোও তারা আলোচনায় রাখে বলে গবেষকেরা দাবি করেছেন। এর আগে এক গবেষণায় দাবি করা হয়েছিল, পুরুষ ইঁদুর প্রেম নিবেদনের সময় কিংবা নিজেদের প্রতি আকৃষ্ট করতে সংগীত ব্যবহার করে। বিবিসি।