রবীন্দ্রনাথের গীতাঞ্জলির অনুবাদক ও নোবেল বিজয়ী ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটসের জন্মদিন উপলক্ষে ১৩ জুন চিটাগাং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে সাহিত্য আসরের আয়োজন করা হয়।
বিভাগের শিক্ষার্থী তৃষা দত্তের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিআইইউর লিবারেল আর্টস অনুষদের সমন্বয়ক অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ। বক্তব্য দেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সার্মেন রড্রিক্স, সাইফুর রহমান এবং রিফাত তাসনিম।
সভায় বক্তারা বলেন, ১৮৬৫ সালে আয়ারল্যান্ডে জন্ম নেওয়া ইয়েটস ইংরেজি সাহিত্যে নতুন হাওয়া এনেছিলেন। তিনি কবিতা ও রাজনীতির মধ্যে একটি চমৎকার মেলবন্ধন ঘটাতে পেরেছিলেন।
সহকারী অধ্যাপক সাইফুর রহমান বলেন, কবি ইয়েটস তাঁর কবিতার মাধ্যমে বিংশ শতাব্দীকে সংজ্ঞায়িত করেছিলেন। আধুনিক যুগের সংকট তাঁর কবিতার মাধ্যমে ফুটে উঠেছে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইয়েটসের কবিতায় প্রতীকের ব্যবহার নিয়ে আলোচনা করেন সহকারী অধ্যাপক সার্মেন রড্রিক্স। এরপর বিভাগের শিক্ষার্থীরা ইয়েটসের ‘দা সেকেন্ড কামিং’, ‘এনাদার সং অব এ ফুল’, ‘হোয়েন ইউ আর ওল্ড’, ‘হার ড্রিম’, ‘দা সং অব দা ওল্ড মাদার’সহ বেশ কিছু কবিতা পাঠ করেন। বিজ্ঞপ্তি।