ইংরেজি ভাষায় আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কলেজিয়েট স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটারি ক্লাব অব সাগরিকার বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অতিথি চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়
রোটারি ক্লাব অব সাগরিকার বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অতিথি চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়

সম্প্রতি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম(টিআইসি) মিলনায়তনে রোটারি ক্লাব অব সাগরিকার উদ্যোগে ও ন্যাশনাল ডিবেটিং সোসাইটির সহযোগিতায় ইংরেজি ভাষায় আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন এবং স্কুল অব সায়েন্স, বিজনেস অ্যান্ড হিউম্যানিটিস রানারআপ হয়। সমাপনী পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঈন উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মো. তৈয়ব চৌধুরী। চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ের ১৪টি দল এতে অংশ নেয়। অনুষ্ঠানে বিচারক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফাতিমা জোহরা, লেখক খনরঞ্জন রায় ও বিভিন্ন বিতর্ক সংগঠনের সদস্যরা। বিজ্ঞপ্তি।