ইংরেজি শব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ইংরেজিতে One Thousand লিখতে একটি a এর দরকার হয়। কিন্তু One থেকে Nine hundred & ninety nine পর্যন্ত সংখ্যাগুলো লিখতে একবারের জন্যও a অক্ষরটির প্রয়োজন হয় না। Four লিখতে চারটি অক্ষর লাগে। ইংরেজি ভাষায় আর কোনো সংখ্যা নেই যা লিখতে সংখ্যার মানের সমান অক্ষর লাগে। একটি স্ট্যান্ডার্ড কম্পিউটার বা টাইপ রাইটারে মাত্র তিন সেট অক্ষর আছে যেগুলো ইংরেজি বর্ণমালায় ক্রমানুসারে আছে fgh, jki এবং op। Cleave হচ্ছে এমন একটি শব্দ যার দুটি সমার্থক শব্দ Adhere এবং Separate. এ দুটি শব্দ আবার একে অপরের বিপরীতার্থক। Dreamt হচ্ছে ইংরেজি ভাষায় একমাত্র শব্দ যার শেষ দুটি অক্ষর mt. ইংরেজি ভাষায় Set শব্দটির এত বেশি সংজ্ঞা আছে যে অন্য কোনো শব্দের তা নেই। ইংরেজি ভাষায় সাত অক্ষরের একটি শব্দ Therein, যার মধ্যে থাকা অক্ষরগুলো দিয়ে আপনি the, there, he, in, rein, her, here, ere, herein শব্দগুলো লিখতে পারবেন অক্ষরগুলো কোনো রকম ওলট-পালট না করে। Underground একমাত্র শব্দ যার শুরু এবং শেষে und অক্ষরগুলো আছে। Orange, Silver এবং purple হচ্ছে এমন তিনটি শব্দ, ইংরেজি ভাষায় অন্য কোনো শব্দের সঙ্গে এদের অন্তঃ মিল নেই।ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম