ইংরেজি ভাষায় কিছু শব্দ আছে, যেগুলোর শুধু বহুবচন আছে কিন্তু একবচন নেই। শব্দগুলো হচ্ছে Scissors, Binoculars এবং Tongs. শব্দের ওপরে আমরা যে ঊর্ধ্বকমা (‘’) ব্যবহার করি, এর নাম টিটল (Tittle)। লস অ্যাঞ্জেলেসের পুরো নাম ‘El Pueblo de Nuestra Senora la Reina de los Angles de Porciuncula’ কিন্তু একে সংক্ষেপে ডাকা হয় এলএ (L.A.) নামে, যা পুরো নামটির মাত্র ৩ দশমিক ৬৩ শতাংশ। ১৫ অক্ষরের শব্দের মধ্যে Uncopyrightable ইংরেজি ভাষায় সবচেয়ে বড় শব্দ, যেখানে কোনো অক্ষর দ্বিতীয়বার ব্যবহার হয়নি। Typewriter এমন একটি শব্দ, যা একটি স্ট্যান্ডার্ড কম্পিউটারের শুধু এক সারির অক্ষর ব্যবহার করে লেখা যায়। Abstemious এবং Facetious হচ্ছে এমন দুটি শব্দ যাতে পাঁচটি ভাওয়েলই আছে এবং তা বর্ণমালার ক্রমানুসারে। Indivisibility শব্দটিতে একটি মাত্র ভাওয়েল আছে, তা-ও পাঁচ পাঁচবার! Assassination ও Bump শব্দ দুটি শেকসিপয়ারের আবিষ্কার। Racecar, kayak ও level এমন কয়েকটি শব্দ, যা ডান কিংবা বাঁ দিক থেকে পড়লে একই অর্থ পাওয়া যায়। Almost ইংরেজি ভাষার দীর্ঘতম শব্দ, যাতে বর্ণগুলো বর্ণমালার ক্রমানুসারে আছে।উইকিপিডিয়া ও ওয়াশিংটন পোস্ট অবলম্বনে সামসুল আলম