ইংরেজি সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজিতে পড়াশোনা করেও অনর্গল ইংরেজিতে কথা বলতে পারি না! কী যে লজ্জার ব্যাপার। তাই সেদিন সকালে ঠিক করলাম, আজ থেকে যা বলব তার প্রতিটা বাক্যে ন্যূনতম দু-চারটা ইংরেজি শব্দ ব্যবহার করবই করব!

সবকিছুই ঠিকঠাক চলছিল। গলদ বাধল কিছুক্ষণ পরই! ঢাকায় এক বন্ধু থাকে। আমাকে ফোন করেই জিজ্ঞেস করল, ‘দোস্ত, কী করিস?’

আমি তখন মগ হাতে পানি খাচ্ছিলাম। বললাম, ‘কিছু না রে দোস্ত,

ড্রিংক করতেছি।’

বন্ধু ভীষণ অবাক হয়ে বলল, ‘তুইও শেষ পর্যন্ত এ লাইনে চলে আসলি!

তা কোন ব্র্যান্ড?’

শিমুল শাহিন