ইংলিশ ক্রিকেট বোর্ডকে সমবেদনাপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হালুম! /ভাই, অ্যামনে চিল্লান ক্যান? হার্টের সমস্যা আছে তো!
হালুম! /ভাই, অ্যামনে চিল্লান ক্যান? হার্টের সমস্যা আছে তো!
.
.

প্রিয় ইসিবি
পত্রের শুরুতে শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো নেই! ভালো থাকার কথাও নয়! যাদের হাতে ক্রিকেট খেলার উৎপত্তি তারাই গ্রুপ পর্ব থেকে বিদায় নিল, এর চেয়ে দুঃখজনক খবর আর কিই–বা হতে পারে। আপনাদের সমবেদনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না! তবু মনকে সান্ত্বনা দিতে পারেন, শুধু আপনারাই নন, বাঘের থাবায় ২০০৭ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ভারতও।
ইতিমধ্যে আপনাদের ক্রিকেটাররা দেশে ফিরে গেছেন। তাঁদের বেশি বকাঝকা করবেন না। ডাক মারলেও মরগানের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার দরকার কী! ওঁদের আরেকটু সুযোগ দিন। ক্রিকেটারদের আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে। আইসিসির সহযোগী দেশগুলোর সঙ্গে নিয়মিত ম্যাচ খেললে আশা করি তাঁদের হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে। ফিরতে পারবেন জয়ের ধারায়। টুইটার মারফত জানতে পারলাম, মালয়েশিয়া ও জাপান ক্রিকেট দলও আপনাদের চ্যালেঞ্জ জানিয়েছে! দুঃখজনক হলেও সত্য, বিশ্বের সব গণমাধ্যম আপনাদের সমালোচনা করছে। আশা করি আপনারা বাংলাদেশ বনাম ভারত ম্যাচে আমাদের সমর্থন করবেন। আমরাই পারব ভারতকে হারিয়ে আপনাদের ওপর গণমাধ্যমের ছোড়া সমালোচনার তির ভারতের দিকে ঘুরিয়ে দিতে।
আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। চেষ্টা করবেন ২০১৯ সালের বিশ্বকাপে ইংল্যান্ড যেন বাংলাদেশের গ্রুপে না পড়ে!
ইতি
আইসিসির তিন মোড়লের অবহেলিত
বাংলার বাঘ