ইআরএল অফিসার্স অ্যাসোসিয়েশনের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রীয় জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) বিদায়ী কর্মকর্তা ও কৃতী সন্তানদের সংবর্ধনা িদয়েছে ইআরএল অফিসার্স অ্যাসোসিয়েশন। সম্প্রতি স্থানীয় ট্রেনিং সেন্টার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল্লাহ আল মোবিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক জি এম এ আফজাল। অনুষ্ঠানে ইআরএলের কর্মকর্তাদের সন্তানদের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৩৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া ইআরএলে কর্মজীবন শেষ করা ১১ জন কর্মকর্তাকেও সংবর্ধনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।