ইউআইইউতে জাতীয় আইডিয়া প্রতিযোগিতা—আইডিয়াস্টর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) রোবোটিকস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো জাতীয় পর্যায়ের আইডিয়া প্রতিযোগিতা ‘আইডিয়াস্টর্ম ২০২১’। অনলাইনে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষ হয় ২৪ সেপ্টেম্বর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য চৌধুরী মোফিজুর রহমান এবং বিশেষ অতিথি প্রথম আলোর যুব কার্যক্রম ও ইভেন্টসের প্রধান মুনির হাসান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন ইউআইইউ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক সালেকুল ইসলাম।

অনুষ্ঠানে সারা দেশ থেকে স্কুল–কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা দুটি বিভাগের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মোট ৯১টি দল সিনিয়র বিভাগে অংশ নেয়। নটর ডেম কলেজ, সেন্ট জোসেফ স্কুল ও কলেজ, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৩টি দল জুনিয়র বিভাগে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিভিন্ন ধাপে উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা বিচাকরদের সামনে তাঁদের ‘আইডিয়া’ উপস্থাপন করেন। দুই বিভাগের বিজয়ীদের ১ম পুরস্কার হিসেবে ২০ হাজার, ২য় পুরস্কার ১৫ হাজার, ৩য় পুরস্কার ১০ হাজার টাকাসহ মোট ৯০ হাজার টাকার পুরস্কার দেওয়া হয়।

ভার্চ্যুয়াল এই অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ অনেকে যুক্ত হন।