ইউআইইউর ওয়েবিনারে উইলিয়াম স্প্যাডি
গত ৪ আগস্ট একটি ওয়েবিনার আয়োজন করেছিল ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। ওয়েবিনারের বিষয়—বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতাভিত্তিক শিক্ষার মডেলের সমন্বয়ে বাংলাদেশের ভবিষ্যৎকে এগিয়ে নেওয়া। ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর আউটকাম বেসড এডুকেশন (আইএন৪ওবিই)-এর বাংলাদেশ লোকাল চ্যাপটার হিসেবে মূলত অনুষ্ঠানটি আয়োজন করেছিল ইউআইইউ।
ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ‘আউটকাম বেসড এডুকেশন’ এর জনক হিসেবে পরিচিত অধ্যাপক উইলিয়াম স্প্যাডি।
বিশেষ অতিথি হিসেবে ওয়েবিনারে যুক্ত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান মেসবাহউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) অ্যাক্রেডিটেশন বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এ. এফ. এম. সাইফুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য চৌধুরী মোফিজুর রহমান।
এ ছাড়াও ওয়েবিনারে বক্তব্য দেন আইএন৪ ওবিইর বোর্ড মেম্বার ও সৌদি আরব ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা কোয়ালিটি অ্যাস্যুরেন্সের পরিচালক অধ্যাপক ওয়াজিদ হুসাইন, আইএন৪ ওবিইর বোর্ড মেম্বার অধ্যাপক ড. ফং ম্যাকসহ আরও কয়েকজন।