ইউএসটিসিতে প্রকৌশল প্রকল্প প্রদর্শনী
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ১ নভেম্বর অনুষ্ঠিত হলো প্রকৌশল প্রকল্প প্রদর্শনী। এফসেট রিসার্স ক্লাব এই প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনী উদ্বোধন করেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন রাজুয়ান করিম। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রভাত চন্দ্র বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সহউপাচার্য নূরুল আবছার, চুয়েটের সহযোগী অধ্যাপক আহসান উল্লাহ, ইউএসটিসির ইটিই বিভাগের প্রধান আবু সাঈদ চৌধুরী, ফলিত বিজ্ঞান বিভাগের প্রধান হাবিব উল্লাহ, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান কিশোর মজুমদার ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক কাজী নূরে আলম সিদ্দিকী। প্রধান অতিথি বলেন, বর্তমান শতাব্দী প্রযুক্তির শতাব্দী। আমাদের জীবনের নানা সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান খুঁজে বের করতে হবে। প্রদর্শনীতে শিক্ষার্থীদের ৫০টি প্রকল্প প্রদর্শিত হয়। এর মধ্য থেকে ছয়টি প্রকল্প পুরস্কার পায়। বিজ্ঞপ্তি।