ইউএসটিসিতে বিতর্ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউএসটিসিতে সংসদীয় বিতর্ক কর্মশালায় নানা বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে
ইউএসটিসিতে সংসদীয় বিতর্ক কর্মশালায় নানা বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) ক্যাম্পাসে সংসদীয় বিতর্ক কর্মশালা ৭ মার্চ অনুষ্ঠিত হয়। এফএসইটি ডিবেট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মশালায় সংসদীয় বিতর্কের মৌলিক বিষয়, যুক্তি উপস্থান, খণ্ডন ও উপস্থাপনার ওপর প্রশিক্ষণ দেন দৃষ্টি চট্টগ্রামের বিতর্ক সহসম্পাদক কাজী আরফাত ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সম্পাদক জুনায়েদ কৌশিক চৌধুরী। সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন প্রকৌশল অনুষদের ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন প্রধান আবু সাঈদ চৌধুরী। তিনি বলেন, বিতর্ক মানুষের জ্ঞানের সীমা বৃদ্ধি করে, নিজের গণ্ডির বাইরে গিয়ে কোনো কিছু নিয়ে ভাবতে শেখায়। তাই তরুণ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিতর্কের মতো সৃজনশীল কাজে অংশ নেওয়া দরকার। সমাপনী পর্বে আরও উপস্থিত ছিলেন এফএসইটি ডিবেট ক্লাবের উপদেষ্টা আহমেদ সাফায়েত হোসেন, ইমতিনান আহমেদ ও রেজাউল করিম।
কর্মশালা শেষে ‘বাংলাদেশে হিন্দি চলচ্চিত্র আমদানি নিষিদ্ধ করা উচিত’ এ বিষয়ের ওপর প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়। কর্মশালায় ইউএসটিসির বিভিন্ন বিভাগের ৫৩ জন শিক্ষার্থী অংশ নেন। বিজ্ঞপ্তি।