ইউএসটিসিতে বিতর্ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুক্তির আলোয় মুক্তির গান’ স্লোগানে রোববার ইউএসটিসিতে অনুষ্ঠিত হলো ল্যাব এশিয়া প্রথম বিতর্ক কর্মশালা। ফার্মেসি বিভাগের আয়োজনে কর্মশালায় সহযোগিতা করে দৃষ্টি চট্টগ্রাম। কর্মশালার উদ্বোধনী ঘোষণা পাঠ করেন ইউএসটিসির রেজিস্ট্রার ফরিদ উদ্দীন আহমদ। এতে সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান এসসি রয়। বক্তব্য দেন অধ্যাপিকা ফৌজিয়া সিরাজী, প্রভাষক ইরফান নেওয়াজ খান ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক আদনান মান্নান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক নাসরিন জাহান।কর্মশালায় বিতর্কের বিভিন্ন মডেল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিতার্কিক আদনান মান্নান উচ্চারণ, উপস্থাপন আর বাচনভঙ্গি বিষয়ে প্রশিক্ষণ দেন। বিতর্কে যুক্তির প্রয়োগ ও খণ্ডন বিষয়ে প্রশিক্ষণ দেন বিতার্কিক মিলি চৌধুরী ও কম্পিউটার সায়েন্স বিভাগের প্রভাষক শুভাশীষ চক্রবর্তী। প্রশিক্ষণ চলাকালীন শ্রেষ্ঠ বিতার্কিকদের নিয়ে মডেল বিতর্ক হয়। এতে অংশ নেন সাবের শাহ, সাইফুদ্দীন মুন্না, জুনায়েদ আহমেদ, সাঈদ ও মুত্তাকীন চৌধুরী। কর্মশালার শেষ ভাগে ইউএসটিসির সাবেক বিতার্কিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় টক শো। এতে অংশ নেন আদনান মান্নান, ইরফান নেওয়াজ খান, মুমিনুর রহমান, জয়শ্রী দাশ ও আফসানা রশিদ। অংশগ্রহণকারী ১৫৪ শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়।