ইউক্যাশের সঙ্গে অক্সফোর্ড মডার্ন স্কুল ও কলেজের চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) মোবাইল ব্যাংকিং সেবা ইউক্যাশের সঙ্গে সম্প্রতি নগরের অক্সফোর্ড মডার্ন স্কুল ও কলেজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ‘এডুকেশন পেমেন্ট কালেকশন’ বিষয়ক এই চুক্তির আওতায় অক্সফোর্ড মডার্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের যাবতীয় ফি ইউক্যাশের মাধ্যমে যেকোনো মোবাইল থেকে দেওয়া যাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী, এসভিপি মোহাম্মদ মুসলেহ উদ্দিন, সাইফুল আলম, ভিপি জাফরুল হক, ইউক্যাশের পক্ষে রিজিওনাল ইনচার্জ হোসাইন মারুফ, এরিয়া কো-অর্ডিনেটর ইফতেখারুজ্জামান চৌধুরী এবং অক্সফোর্ড মডার্ন স্কুল ও কলেজের চেয়ারম্যান জয়নাল আবেদীন এবং উপাধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। বিজ্ঞপ্তি।