ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউজিসির চেয়ারম্যান আবদুল মান্নানের সঙ্গে সাক্ষাতের সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সদস্যরা
ইউজিসির চেয়ারম্যান আবদুল মান্নানের সঙ্গে সাক্ষাতের সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সদস্যরা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সঙ্গে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল সম্প্রতি তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী। অন্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ এফ এম আখতারুজ্জামান ও উপপরিচালক (প্রশাসন) এ এফ এম মোদাচ্ছের আলী।
ইউজিসি চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি অবহিত করে। বিজ্ঞপ্তি।