ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সাদার্ন বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুল মান্নানের সঙ্গে গত বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাতে মিলিত হয় সাদার্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় ইউজিসির চেয়ারম্যানকে অভিনন্দন জানান সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য মো. শরীফুজ্জামান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান আলী আশরাফ ও আইন বিভাগের উপদেষ্টা মো. মহিউদ্দিন খালেদ।
সাক্ষাতে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বর্তমান চেয়ারম্যানের দক্ষতায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় উচ্চশিক্ষার প্রত্যাশিত উন্নয়ন এবং সমৃদ্ধি ঘটবে বলে তাঁদের দৃঢ় বিশ্বাস। বিজ্ঞপ্তি।