ইউজিসি সদস্যের পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. আতফুল হাই ৮ মার্চ পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের অবকাঠামোসহ সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সব বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষকদের মানসম্মত পাঠদানে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। এর আগে বিশ্ববিদ্যালয়ে তাঁকে স্বাগত জানান উপাচার্য মো. নূরুল আনোয়ার। এ সময় বিভিন্ন বিভাগের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।