ইউটিউব: একের ভিতর অনেক
ডিজিটাল এ যুগে কোনো কিছু পড়া বা শোনার চেয়ে দেখাই বেশি সহজ।ইন্টারনেটে ভিডিও দেখার ইচ্ছা বেশি থাকলেও তা ২০০৫ সালের আগে তেমনভাবে সফল হয়নি। ২০০৫ সালে পেপেলের তিন সহকর্মী স্টিভ চেন, চ্যাড হারলি ও জাবেদ করিম মিলে ইউটিউব (www.youtube.com) নামে একটি ওয়েবসাইট তৈরি করেন। ভিডিও স্ট্রিমিং (ভিডিও ফাইলের আকার ছোট করার বিশেষ প্রযুক্তি) করে তা রাখা হয় এ সাইটে। এর মাধ্যমে ইন্টারনেটে ভিডিও আদান-প্রদান করা যায়। খুব কম সময়েই এই সাইটটি জনপ্রিয়তা লাভ করে এবং ২০০৬ সালে এটি গুগল কিনে নেয়। ইউটিউব খুললেই দেখা যায় ‘ব্রডকাস্ট ইউর সেলফ’ লেখা, যার অর্থ হচ্ছে নিজেকে প্রচার করুন। ইউটিউবের মাধ্যমে একজন মানুষ নিজেকে তুলে ধরতে পারবেন সবার কাছে কথাটি—শুনতে অবাস্তব মনে হলেও এটি সত্যি। ইউটিউবে ব্যক্তিগত ভিডিও পুরো পৃথিবীর মানুষকে দেখানো যায়। সাইটটি ভিডিও স্ট্রিমিংয়ের জন্য এফএলভি (অ্যাডোবি ফ্ল্যাশ ভিডিও) ফরম্যাট ব্যবহার করে। এ ধরনটা ইন্টারনেট ভিডিও প্রকাশের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহূত হয়। ইউটিউব মূলত শুরু হয়েছিল ব্যক্তিগত ভিডিও প্রকাশের সাইট হিসেবে। তবে বর্তমানে এর ব্যবহারের পরিধি বাড়তে বাড়তে গিয়ে গৃহিণীর রন্ধন প্রণালি থেকে শুরু করে গেমারদের গেমিং টিউটোরিয়ালকেও ছাড়িয়ে গেছে। আর গান, মজার মজার ভিডিও ইত্যাদি তো আছেই এই ওয়েবসাইটে। ইউটিউব কপিরাইটের ব্যাপারে খুবই সাবধানী, ইউটিউবে কপিরাইটবিরোধী কোনো ভিডিও প্রকাশ করা হলে তা তাত্ক্ষণিকভাবে মুছে দেওয়া হয়। এ ছাড়া ইউটিউবে কারও ব্যক্তিগত ভিডিও নিয়ে কোনো আপত্তি থাকলে সেটিও কর্তৃপক্ষ মুছে দেয়। বর্তমানে পৃথিবীর ২২টি ভাষায় ইউটিউব ব্যবহার করা যায়।ব্যক্তিগত ভিডিওইউটিউবের সবচেয়ে বেশি রাখা হচ্ছে ব্যক্তিগত ভিডিও। বিভিন্ন মানুষ তাদের নানা রকম অনুষ্ঠান যেমন বিয়ে, জন্মদিন বা পার্টি ইত্যাদির ভিডিও অনুপস্থিত বন্ধুদের দেখানোর জন্য বা এটিতে সংরক্ষণ করে রাখার জন্য প্রকাশকরে। এ ছাড়া বিভিন্ন ছোট মজার ঘটনা, নিজের তৈরি নাটক বা মিউজিক ভিডিও ইত্যাদি ইউটিউবে প্রকাশ করে।বিভিন্ন চ্যানেলইউটিউবে বিভিন্ন চ্যানেল রয়েছে। এসব চ্যানেল মূলত ইউটিউবের পৃষ্ঠা। একেকটি পৃষ্ঠাকে একেকটি চ্যানেল বলে। বিভিন্ন মানুষ বা সংস্থা এসব চ্যানেল তৈরি করে এবং তাদের বিভিন্ন ভিডিও আপলোড করে। যেমন পদার্থবিজ্ঞান বিষয়ে অনেক মানুষের বিভিন্ন চ্যানেল রয়েছে এসব চ্যানেলে পদার্থবিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন ভিডিও পাওয়া যাবে।যে কেউ তার পছন্দ অনুযায়ী এসব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন।দূরশিক্ষণ কার্যক্রমইউটিউবের মাধ্যমে ডিজিটাল বৈষম্য অনেক কমে এসেছে। এখন যুক্তরাষ্ট্রের কোনো একজন নামকরা অধ্যাপকের বক্তৃতাও বাংলাদেশের একজন শিক্ষার্থী ইউটিউবের মাধ্যমে দেখতে পারে। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ইউটিউব ব্যবহার করা হয়। ১৯৭১-এর গণহত্যার প্রমাণ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশে যে গণহত্যা চালিয়েছে, সেসবের কিছু ভিডিওচিত্র এখন ইউটিউবে পাওয়া যায়। পৃথিবীর বিভিন্ন স্থানের সাংবাদিক এবং বাংলাদেশিদের তোলা এসব দুর্লভ ফুটেজ শুধু ইউটিউবের কল্যাণেই আমরা দেখতে পাই। এসব ফুটেজে ১৯৭১ সালে এ দেশের যেসব মানুষ রাজাকারের ভূমিকা পালন করেছে তাদের কৃতকর্মের প্রমাণ পাওয়া যায়।সংস্কৃতির আদান-প্রদানইউটিউবে বিভিন্ন দেশের জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানের ভিডিও পাওয়া যায়। এসব ভিডিও বিভিন্ন দেশের মধ্যে সংস্কৃতির আদানপ্রদানে সাহায্য করে। ঐতিহাসিক ঘটনা ইউটিউবের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এতে বিভিন্ন ঐতিহাসিক ভিডিও পাওয়া যায়। ইউটিউবে আইনস্টাইন, রবীন্দ্রনাথ ঠাকুরসহ আরও অনেক বিখ্যাত ব্যক্তি বা বিভিন্ন ঘটনার ভিডিও দেখা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঘটে যাওয়া অনেক ঘটনা ইউটিউবের কারণে এখনো চাইলেই দেখা যায়।খেলার গুরুত্বপূর্ণ অংশএকসময়ের বহুল আলোচিত ম্যারাডোনার ইশ্বরের হাতের গোলটি এখনো কারও দেখতে ইচ্ছা করলে তা দেখা যাবে ইউটিউবে। এ ছাড়া যেকোনো খেলার বিশেষ বিশেষ অংশ ইউটিউবে রাখেঅনেকেই। তাই খেলা দেখতে না পেলেও দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য বিশেষ অংশগুলো কিন্তু ইউটিউবে অবশ্যই পাওয়া যাবে।রন্ধন প্রণালিইউটিউব যে শুধু পেশাজীবীদেরই কাজে লাগে তা নয়, গৃহিণীরাও ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ধরনের রান্নার অনুষ্ঠান দেখতে পারেন। শুধু যে দেখা তা কিন্তু নয়, কেউ চাইলেই তাঁর পছন্দের রান্নাটি তিনি ইউটিউবে রেখে দিতে পারেন।টিউটোরিয়াল ইউটিউব বিভিন্ন শিক্ষামূলক কাজেও ব্যবহূত হয়। যেমন বিভিন্ন সফটওয়্যার ব্যবহারের ভিডিও ম্যানুয়েল ইউটিউবে পাওয়া যায়। এ ছাড়া এতে বিভিন্ন জাদু শিক্ষার বিভিন্ন টিপস, ওয়েবসাইট তৈরির বিভিন্ন টিউটোরিয়াল, ভিডিও এডিটিং টিউটোরিয়াল, গিটার বাজানো শেখার টিউটোরিয়াল, গুগলের বিভিন্ন পণ্য ব্যবহার করার টিউটোরিয়ালসহ আরও অনেক কিছু এমনকি সঠিকভাবে চুল আঁচড়ানোর টিউটোরিয়ালও ইউটিউবে পাওয়া যায়। স্বাস্থ্যবিষয়ক সর্তকতা ইউটিউবের কারণে স্বাস্থ্যসেবা অনেক সহজ হয়ে গেছে। ই-হেলথ ব্যবস্থা ইউটিউবের সাহায্যে সহজেই করা যায়। বিভিন্ন রোগ থেকে প্রতিকার পাওয়ার উপায় ও সতর্ক বাণী ইত্যাদি বিষয়ক ভিডিওগুলো ইউটিউবের মাধ্যমে সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।আপনজনের সঙ্গে যোগাযোগপৃথিবীর আরেক প্রান্তে বসবাসকারী আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রেও ইউটিউব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নানা হয়তো বাংলাদেশে বসে নাতিকে দেখবেন, নানাকে এ সুযোগ দেওয়ার জন্য নাতির ভিডিও ধারণ করে তা ইউটিউবে শেয়ার করা হলো এবং নানা নাতির খুনসুটিগুলো দেখতে পেল ইউটিউবে। এমন আরও অনেক উদাহরণ রয়েছে, যা ইউটিউবের কারণে করা সম্ভব হয়েছে।ব্যবসার প্রসার ব্যবসার প্রসার ঘটানোর ক্ষেত্রে অনেক সময় ইউটিউব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক প্রতিষ্ঠানই তাদের বিভিন্ন পণ্যের বিশেষ করে প্রযুক্তিভিত্তিক পণ্যের প্রচার করে ইউটিউবের মাধ্যমে। এ ছাড়া দেখা যায় বিভিন্ন জনপ্রিয় বিজ্ঞাপন ইউটিউবে প্রকাশ করে দেয় অনেক প্রতিষ্ঠান। কম্পিউটার গেম তৈরি করে এমন বিভিন্ন প্রতিষ্ঠান তাদের গেমের প্রোমো ইউটিউবে ছাড়ে প্রচারের জন্য, যেহেতু এখানে কোনো কিছু প্রকাশ করতে কোনো খরচের ব্যাপার নেই তাই এ ধরনের প্রচারের ব্যাপারে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সবসময়ই বেশি আগ্রহী। ইউটিউবে যে শুধু ভিডিওই প্রকাশ করা যায় এমন নয়। ইউটিউবে অডিও গানও আপলোড করা যায়। এর মাধ্যমে ছবির স্লাইড শো প্রকাশ করাসহ আরও অনেক কিছু করা যায়। এটি প্রায় সব ধরনের ভিডিও ফরম্যাটই সমর্থন করে। ফলে এতে মোটামুটি সব ধরনের ভিডিওই প্রকাশ করা যায়। মুঠোফোনের ক্যামেরায় ধারণ করা ভিডিও থেকে শুরু করে হাইডেফিনেশন ইত্যাদি সব ফরম্যাটের ভিডিও দেখা যায় এই সাইটে।ভিডিও প্রকাশের নিয়মইউটিউবে ভিডিও প্রকাশ করতে হলে এবং অন্যান্য সুবিধা পেতে প্রথমে ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ইউটিউব অ্যাকাউন্ট দিয়ে গুগলের অন্যান্য সেবাও ব্যবহার করা যায়। ইউটিউবে ভিডিও প্রকাশ করার পদ্ধতি খুবই সহজ। www.youtube.com ঠিকানার ওয়েবসাইটে গিয়ে Upload বাটনটি চাপ দিলে আপলোডের পৃষ্ঠা আসবে। প্রথমে অ্যাকাউন্টে সাইন-ইন করতে হবে। এখানে আপলোড ভিডিও বাটনে ক্লিক করলে ভিডিও প্রকাশ করা যাবে। খেয়াল রাখতে হবে, ফাইলের আকার যেন কোনোভাবেই ২ গিগাবাইটের বেশি না হয় এবং ভিডিওটির দৈর্ঘ্য যেন ১০ মিনিটের বেশি না হয়।