ইউডায় বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে বর্ষবরণের প্রস্তুতি
চলছে বর্ষবরণের প্রস্তুতি

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) ফাইন আর্টস বিভাগের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২২ উদ্যাপন করতে যাচ্ছে। শোভাযাত্রাটি ধানমন্ডির বিভিন্ন স্থান প্রদক্ষিণ করবে। শোভাযাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছে নানা আকৃতির সাপ, বেজি ও শান্তির প্রতীক পায়রা। এ ছাড়া রাজা-রানি, ঘোড়া বিভিন্ন আকৃতির মাস্ক। শোভাযাত্রা সম্পর্কে ফাইন আর্টস বিভাগের চেয়ারম্যান শাহজাহান আহমেদ বলেন, বিগত বছরের সব আয়োজনের তুলনায় এবারের আয়োজন একেবারেই ভিন্ন আঙিকে সাজানো হবে। বৈশাখ কমিটির আহ্বায়ক অধ্যাপক আলাউদ্দিন আহমেদ জানান, ধানমন্ডিবাসীকে নতুন কিছু উপহার দেবে ইউডা ফাইন আর্টস। শিক্ষার্থীদের আহ্বায়ক মাকসুদুল হাকিম বলেন, সব শিক্ষার্থী অত্যন্ত উত্সবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে কাজ করছেন। আমরা একটা সফল শোভাযাত্রা করব।