ইউনাইটেড চিটাগাং স্টুডেন্টস গ্রুপের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবসমাজকে মাদক থেকে রক্ষার দাবিতে নগরের ঈদগাঁ মোড়ে ৪ সেপ্টেম্বর বেলা তিনটায় ইউনাইটেড চিটাগাং স্টুডেন্টস গ্রুপের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
মীর মো. জুবায়ের হাসানের সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য দেন মো. জুয়েল ও মো. ইলিয়াছ। এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে ঈদগাঁ মোড় হয়ে দেওয়ানহাট পর্যন্ত একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।