ইউনিলিভারের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূষণমুক্ত নির্মল পরিবেশ বজায় রাখার অঙ্গীকার নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইউনিলিভার বাংলাদেশ। গত ২৫ জুলাই কোম্পানির কালুরঘাটের কারখানা এলাকায় বিভিন্ন ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মানবসম্পদ পরিচালক জেরি জোস। বক্তব্য দেন কারখানা মহাব্যবস্থাপক রুহুল কুদ্দুস খান, মানবসম্পদ ব্যবস্থাপক কাজী সাইফুল ইসলাম, নিরাপত্তা ব্যবস্থাপক আবু মুছা মনিরুল হাসান, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আখতারুজ্জামান এবং পার্সোনেল সার্ভিসেস ব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বিজ্ঞপ্তি।