ইউনিলিভারের সেরা পারফরমারদের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কালুরঘাট কারখানার কর্মচারীদের মধ্যে গত বছরের সেরা পারফরমারদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২৮ জানুয়ারি নগরের একটি রেস্তোরাঁয় সংবর্ধিত ব্যক্তিদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন কারখানার ব্যবস্থাপক স্বপন ভট্টাচারীয়া।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন কাজী সাইফুল ইসলাম, মিজানুর রহমান ভূঁইয়া, ইফতেখার আহসান, আতিকুর রেজা, শাহাদাৎ হোসাইন, মাহাফুজুল করিম, ইউনিলিভার কর্মচারী ইউনিয়নের সভাপতি সলিম এনায়েত ও সাধারণ সম্পাদক আবদুল জলিল মণ্ডল। সেরা পারফরমারদের মধ্য থেকে বক্তব্য দেন নজরুল ইসলাম চৌধুরী ও রবিউল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যক্তিগত সেবা ব্যবস্থাপক মো. শাহাবুদ্দীন।
এ ছাড়া বিভিন্ন বিভাগীয় ব্যবস্থাপকদের মধ্যে সুরজিৎ বড়ুয়া, মো. নজরুল ইসলাম, সৈয়দ মোস্তফা নাবিল হাসনাইন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।