ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর ও সোনাগাজী উপজেলার ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। চলতি মে মাসের শুরু থেকে এসব ইউনিয়ন ও পৌরসভায় যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। গত বুধবার জেলা যুবলীগের পক্ষ থেকে এসব কমিটি ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, ফেনী সদর উপজেলার ১০টি ইউনিয়নে যুবলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকেরা হলেন শর্শদিতে মো. ইলিয়াছ ভূঁঞা ও ওমর ফারুক মজুমদার, ধর্মপুরে আবু বক্কর ছিদ্দিক ও সারোয়ার হোসেন মিয়াজি, পাঁচগাছিয়ায় মো. নাছির উদ্দিন ও এ বি এম সুমন, কাজীরবাগে আবদুল হান্নান ও জিহান মজুমদার, কালিদহে আবদুল কাইয়ুম ও মাঈন উদ্দিন, বালিগাঁওয়ে আবুল কালাম আজাদ ও জহিরুল ইসলাম, ধলিয়ায় শাহজাহান সিরাজ ও আনোয়ার আহম্মদ মুন্সি, লেমুয়ায় আবদুল্লাহ আল মাসুদ ও মোহাম্মদ দাউদুল ইসলাম, ছনুয়ায় মরণচন্দ্র মজুমদার ও মোহাম্মদ আলী জিন্নাহ, ফাজিলপুরে মো. শাহ আলম ও মো. মোশারফ হোসেন।
অন্যদিকে সোনাগাজী উপজেলার চর মজলিশপুরে আনোয়ার খায়ের ও ওমর ফারুক, বগাদানায় মো. নুর আলম ও মো. সেলিমুজ্জমান, মঙ্গলকান্দিতে সালাহ উদ্দিন ও সফিকুল ইসলাম, মতিগঞ্জে মোহাম্মদ হোসেন ও শাহাদাত হোসেন, চর দরবেশে গোলাম সরওয়ার ও মাঈন উদ্দিন, চর ছান্দিয়ায় বেলায়েত হোসেন ও সারোয়ার হোসেন, সোনাগাজী সদরে আলা উদ্দিন ও ইকবাল হোসেন, আমিরাবাদে এনামুল হক ও আইয়ুব নবী, নবাবপুরে ফজলুল হক ও আমজাদ হোসেন সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে। এ ছাড়া নাছির উদ্দিন ও মো. বেলাল হোসেনকে সোনাগাজী পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।