ইউনুস্কো সেন্টারে ৯ দিনের ল্যাপটপ ও মুঠোফোন মেলা ৪ ডিসেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের জিইসি মোড়ের ইউনুস্কো সেন্টারে ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নয় দিনব্যাপী ল্যাপটপ ও মুঠোফোন মেলা। ‘ক্যাসপারস্কাই ল্যাপটপ এবং মোবাইল ফেয়ার-২০১০’ শিরোনামে এ মেলার আয়োজন করেছে ইউনুস্কো সেন্টারের কম্পিউটার ব্যবসায়ী সমিতি। ৪ ডিসেম্বর বিকেলে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি থাকবেন ইউনুস্কো গ্রুপের চেয়ারম্যান ইউনুছ আহম্মদ। আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় ক্যাসপারস্কাই অ্যান্টিভাইরাস, লিনাভো, তোশিবা, এইচপি, অ্যাসার, ডেল, সনি, ম্যাক, ফুজিৎসু, স্যামসাংসহ বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের প্রযুক্তি পণ্য পাওয়া যাবে। এতে বিশেষ ছাড় ও কুইজের ব্যবস্থা রাখা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। মেলায় অংশ নেবে কম্পিউনিক্স, জননী কম্পিউটার্স, উইনচিপ কম্পিউটার, পাওয়ার লাইন কম্পিউটার, রাঙ্গুনিয়া কম্পিউটার, ন্যানো কম্পিউটার, ভিশন কম্পিউটার, মাল্টিভিউ কম্পিউটার, স্পার্ক কম্পিউটার, আইডিয়্যাল কম্পিউটার, কম্পিউটার পার্ক, সাইদ কমিউনিকেশন, ওশ্যান কম্পিউটার, কেবিআর কম্পিউটার, অরজিন কম্পিউটার, ক্যানটাব আইটি ও ল্যাপটপ সিটি।প্রোলিংকের এলসিডি টিভিকম্পিউটার সোর্স বাজারে নিয়ে এসেছে উন্নতমানের প্রোলিংক ব্র্যান্ডের এলসিডি টেলিভিশন। এর এইচডি প্রযুক্তি দেয় হাই ডেফিনেশনের নিশ্চয়তা। ফলে ৩২ ইঞ্চি ওয়াইডস্ক্রিনের সুন্দর ও মনোমুগ্ধকর রঙিন ছবি ঘরে বসে আপনাকে দেবে থিয়েটার উপভোগের অভিজ্ঞতা। এর কন্ট্রাস্ট রেশিও ৫০,০০০:১। এতে ২০০টিরও বেশি চ্যানেল উপভোগের সুযোগ রয়েছে। এর ইউএসবি পোর্ট দিয়ে পেনড্রাইভের মাধ্যমে আপনি অডিও গান শুনতে এবং স্থির ছবি দেখতে পারবেন । এ ছাড়াও এতে রয়েছে ভিজিএ পোর্ট, এইচডিএমআই পোর্ট এবং এস ভিডিও পোর্ট। কম্পিউটার সোর্স প্রতিটি প্রোলিংক টিভিতে দিচ্ছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা ও এক বছরের প্যানেল ওয়ারেন্টি। মূল্য ৪৮ হাজার ৫০০ টাকা। বিজ্ঞপ্তি।সনির ডিএসসি ৩৮০ ক্যামেরাসনির তৈরি ডিএসসি ৩৮০ ক্যামেরায় রয়েছে ১৪ দশমিক ১ মেগাপিক্সেল, ৫ এক্স অপটিক্যাল জুম, ২৪ এমএম ওয়াইড এঙ্গেল লেন্স, অটো ইন্টেলিজেন্ট, সনি লেন্স এবং রয়েছে ইন্টেলিজেন্ট সুইফ প্যানোরমা সিস্টেম। এর এলসিডি প্যানের হচ্ছে ২ দশমিক ৭ ইঞ্চি।রিশিত কম্পিউটার্স চট্টগ্রাম শাখায় পাওয়া যাচ্ছে ক্যামেরাটি। এসডি এবং সনি মেমোরি স্টিক সমর্থন করে এটি। এর বর্তমান বাজারমূল্য ১৮ হাজার ৮০০ টাকা। বিজ্ঞপ্তি।