ইউনেস্কো অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন পাঁচ বিশিষ্ট ব্যক্তি
সমাজসেবা শিক্ষাসহ স্ব স্ব ক্ষেত্রে বিভিন্ন অবদানের জন্য চট্টগ্রামের পাঁচ বিশিষ্ট ব্যক্তি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান, সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো অ্যাওয়ার্ড লাভ করেছেন। এঁরা হলেন সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান, সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট খলিলুর রহমান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মোহাম্মদ সোলায়মান আলম শেঠ। ১২ অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) ডা. মুজিবুল রহমান ফকির। সংসদ সদস্য ফজলে করিম গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের সংসদীয় কমিটির সভাপতি। অধ্যাপক আবদুল মান্নান দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং চট্টগ্রামের প্রগতিশীল আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ আলীও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট শিল্পপতি খলিলুর রহমান চট্টগ্রামের পোশাকশিল্প প্রসারে অবদান রেখেছেন। মোহাম্মদ সোলায়মান আলম শেঠ রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির সদস্য, চট্টগ্রাম ওয়াসা বোর্ডের সদস্য এবং প্যান পেসিফিক সোনারগাঁ হোটেলের পরিচালকের দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি।